সবাইকে অবাক করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে নাটকীয় মোড়। এনসিপির সঙ্গে সরকার গঠন করল বিজেপি। আজ সকাল ৮টায় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত শিং কোশিয়ারি শপথ বাক্য পাঠ করান বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে সপথ নেওয়া দেবেন্দ্রের ডেপুটি হিসাবে শপথ নেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।

শপথ গ্রহণের পর ফড়নবিশের বক্তব্য

শপথ গ্রহণের পর ফড়নবিশের বক্তব্য

শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, "বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনাদেশ মেনে নেয়নি। তারা আমাদের ও মহারাষ্ট্রের জনগণকে বিশ্বাসঘাতকতা করেছে। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপি-কে অনেক ধন্যবাদ।"

উপ-মুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার

উপ-মুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার

শপথপ্রহণের পর সরকার গঠন বিষয়ে সদ্য শপথ নেওয়া অজিত পাওয়ার বলেন, "আপনারা সবাই দেখেছেন যে নির্বাচনের ফল প্রকাশের পর কত দিন চলে গেছে। তাও কোনও দল সরকার গঠন করতে সমর্থ হয়নি। কিন্তু মহারাষ্ট্রের জনগণের অনেক সমস্যা। কোনও স্থিতিশীল সরকারই তাদের সমস্যা মেটাতে পারবে। তাই আমরা বিজেপিকে সমর্থন জানিয়ে একটি স্থিতিশীল সরকারের জন্য এগিয়ে এসেছি।"

গতরাতেও সমীকরণটা ছিল অন্য

গতরাতেও সমীকরণটা ছিল অন্য

অবশ্য গতকাল রাত পর্যন্ত সবাই জানত যে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস, এনসিপির সমর্থনে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। কাল পর্যন্ত শিবসেনার তরফে সঞ্জয় রাউত সেনার নেতৃত্বাধীন সরকারের কথা বলেন। তবে হঠাৎ আজ সকালে উদ্ধব ঠাকরের স্বপ্নে জল ঢেলে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এবশ্য এই প্রথমবার বিজেপিকে সমর্থ জানাতে এগিয়ে আসেনি এনসিপি। এর আগে ২০১৪ সালেও যখন বিজেপি সংখ্যালঘু সরকার গঠন করে এনসিপি বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বিজেপি। তবে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির সঙ্গে সরাসরি হাত মেলানে এই প্রথম।

মোদী-পাওয়ার বৈঠকের জের?

মোদী-পাওয়ার বৈঠকের জের?

এদিকে বিশেষজ্ঞরা বলছেন গতকাল পর্যন্ত এনসিপিকে আক্রমণ করা বিজেপি হঠাৎ তাদের সঙ্গে হাত মেলানোর পিছনে রয়েছে সংসদে প্রধানমন্ত্রী সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক। কারণ এর আগে এনসিপিকে ক্রমাগত আক্রমণ করে গিয়েছিল বিজেপি। তবে সুর বদলায় রাজ্যসভার অধিবেশনের সূচনার সময়। সেদিন প্রধানমন্ত্রী ওড়িশার বিজেডির পাশাপাশি প্রশংসা করেন এনসিপির। তখন থেকেই ভিতরে ভিতরে চাকা ঘুরতে শুরু করেছিল বলে মনে করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+