মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার! শিন্ডের ভাগ্য নির্ধারণে কী বললেন ফড়নবিস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কি একনাথ শিন্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন অজিত পাওয়ার? সম্প্রকি মহারাষ্ট্রের কংগ্রেস নেতা যে দাবি করেছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। অজিত পাওয়ার নাকি একনাথ শিন্ডে মহারাষ্ট্রের কুর্সিতে বসছেন, সেই ভাগ্য নির্ধারণ করে দেবেন্দ্র ফড়নবিস দিলেন মোক্ষম জবাব।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সম্প্রতি কংগ্রেস নেতা চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, আগামী ১০ অগাস্ট মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হবেন এনসিপিতে বিদ্রোহ করে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের যোগ দেওয়া অজিত পাওয়ার। কংগ্রেস নেতার এই দাবি উড়িয়ে দিয়ে দেবেন্দ্র ফড়নবিস জানান, সেদিন শুধু মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে, অন্য কিছু নয়।

মুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার!

সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের দাবিকে খারিজ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অজিত পাওয়ারকে একনাথ শিন্ডের স্থলাভিষিক্ত করা হচ্ছে না। অজিত পাওয়ার এই সত্যটি ভালভাবে জানেন যে, তিনি মুখ্যমন্ত্রী হবেন না।

ফড়নবিস বলেন, মহারাষ্ট্রের একক বৃহত্তম দলের নেতা হিসাবে, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে বলছি অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন না। ২ জুলাই এনসিপি দল ভেঙে সরকারে অন্তর্ভুক্ত করার দিনই অজিত পাওয়ারকে এ ব্যাপারে পরিষ্কার করে দেওয়া হয়েছিল।

তিনি জোর দিয়েই এদিন বলেন, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী থাকছেন। এর কোনও পরিবর্তন হবে না। তিনি আরও দাবি করেন, অজিত পাওয়ারকে ক্ষমতা ভাগের সূত্র সম্পর্কে একটি পরিষ্কার ছবি দেওয়া হয়েছিল এবং তিনি তাতে সম্মত হয়েই তাঁদের শিবিরে এসেছেন। পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে তিনি গুজব ছড়ানোর অভিযোগ করেছেন।

মুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার!

এখানে উল্লেখ্য, অজিত পাওয়ার এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির আটজন বিধায়ক ২ জুলাই শিবসেনা-বিজেপি সরকারে যোগদান করেন। অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তাঁর সঙ্গে আসা বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে গুরুত্বপূর্ণ অর্থ বিভাগটি শরদ পাওয়ারের ভাইপোকে বরাদ্দ করা হয়েছিল।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে এ প্রসঙ্গে বলেন, অজিত পাওয়ারের সমর্থন ও সরকারে প্রবেশে তাঁর জন্য কোনও হুমকির কারণ ছিল না। অজিত পাওয়ার মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে) সরকারের যোগদানের পর থেকেই কংগ্রেস ও শিবসেনা উদ্ধব শিবিরের পক্ষ থেকে তাঁর আসন টলমল বলে দাবি করা হচ্ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+