মুম্বই থেকে ফেরানো হোক বাংলার পরিযায়ীদের! এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মমতাকে
মুম্বই থেকে ফেরানো হোক বাংলার পরিযায়ীদের! এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মমতাকে
মহারাষ্ট্র থেকে পরিযায়ীদের ফেরাতে এবার আবেদন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ রবিবার এই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেন চালানোর অনুমতি দিন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি চাওয়া হয়েছে
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। যাঁরা লকডাউনের জেরে মহারাষ্ট্রে আটকে পড়েছেন।

টুইটে ভিডিওবার্তা ফড়নবিশের
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে ৭ টি ট্রেনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু এখনও কোনও ট্রেনের জন্য অনুমতি পাওয়া যায়নি। তিনি মমতা দিদির কাছে আবেদন করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই অনুমতি যেন দেওয়া হয়।

অমিত শাহের চিঠি নিয়ে তোলাপাড়
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো অমিত শাহের চিঠি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যেখানে অমিত শাহ অভিযোগ করেছিলেন পরিযায়ীদের ফেরাতে রাজ্য সরকার কেন্দ্রের উদ্যোগে সারা দিচ্ছে না। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেন কেন্দ্র বিষয়টি নিয়ে রাজনীতি করছে। কেননা পশ্চিমবঙ্গ সরকার অনেক আগেই পরিযায়ীদের ফেরাতে কেন্দ্রকে চিঠি দিয়েছে।

এখনও পর্যন্ত ১০ টি ট্রেনের অনুমতি
শনিবার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ টি ট্রেনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications