' এক ছিল কপট রাজা', উদ্ধবকে কটাক্ষ করে টুইট ফড়নবীশের স্ত্রী অমৃতার
' এক ছিল কপট রাজা', উদ্ধবকে কটাক্ষ করে টুইট ফড়নবীশের স্ত্রী অমৃতা
চরমে রাজনৈতিক সংকট মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরেকে তীব্র নিশানা করে টুইট করলেন দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা।টুইটে তিনি উদ্ধব ঠাকরেকে দুষ্টু রাজা বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও তার কিছুক্ষণ পরেই সেই টুইট মুছে দেন তিনি। হিন্দিতে টুইটে অমরুতা লিখেছিলেন ' এক থা কপটি রাজা। এক প্রকার উদ্ধবকে বিদায়ী রাজা বলেই টুইটে উল্লেখ করেছিলেন তিনি।

রাজনৈতিক সংকট মহারাষ্ট্র
মহারাষ্ট্রে রাজনৈকিত সংকট চরমে পৌঁছে গিয়েছে। উদ্ধব ঠাকরে সরকারকে ফেলার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। গতকাল থেেকই রাজনৈতিক সংকট চরমে উঠেছে। শিবেসনা বিধায়ক একনাথ শিন্ডে এবং ৪০ জন বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। গতকাল গুজরাতের সুরাটে একটি রিসর্টে তাঁদের রাখা হয়েছিল। সেখান থেকে তাঁদের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই একটি হোটেেল রাখা হয়েছে শিবসেনা সাংসদদের। বিমানবন্দরে শিবসেনা সাংসদদের স্বাগত জানাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়কদের।

বিতর্কিত টুইট ফড়নবীশের স্ত্রীর
মহারাষ্ট্রের উদ্ধব সরকার যে পতনের মুখে তা এক প্রকার ইঙ্গিত দিয়ে ফেলেছেন ফড়নবীশের স্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমরুতা ফড়নবীশ টুইটে উদ্ধব ঠাকরে কে কটাক্ষ করে লিখেছেন এক ছিল কপট রাজা। হিন্দিতে টুইটে তিনি লিখেছেন 'এক থা কপটি রাজা'। থা শব্দটি ব্যবহার করে তিনি বুঝিয়ে দিয়েছেন বিদায় নিতে চলেছেন উদ্ধব ঠাকরে। অর্থাৎ উদ্ধব সরকারের যে পতন অনিবার্য তার ইঙ্গিত টুইটে দিয়েছিলেন তিনি। তারপরেই অবশ্য সেই ট্যুইট মুছে দেন তিনি।

উদ্ধবকে ফোন ফড়নবীশের
সূত্রের খবর একনাথ শিন্ডে নাকি উদ্ধব ঠাকরেকে ফোন করেছিলেন। ফোনে তিনি বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার প্রস্তাব দিয়েছেন। উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডেকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবচনা করতে বলেছেন। এবং ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন কাগজে কলমে এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি। সূত্রের খবর শিন্ডেকে বোঝাতে তাঁর সঙ্গে হোটেলে দেখা করেছিলেন শিবসেনার দুই নেতা। উদ্ধবের দূত হয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে কতটা চিঁড়ে ভিজেছে তা এখনও স্পষ্ট নয়।

সরকার গড়ার প্রস্তাব বিজেপি
ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন সরকার গড়ার জন্য প্রস্তুত রয়েছে তার দল। শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি সরকার গড়তে রাজি বলে জানিয়েছেন তিনি। এদিকে শরদ পাওয়ারের দাবি শিন্ডে কোনও দিনই মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেনি। লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে কর্নাটকের পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শিন্ডে জানিয়েছেন তিনি বালা সাহেবের আদর্শেই বিশ্বাসী। শিবসেনা ছাড়ার এখি তাঁর কোনও পরিকল্পনা নেই।












Click it and Unblock the Notifications