তামিলনাড়ুর বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১১! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
তামিলনাড়ুর বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১১! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
২০২০ সালে করোনার পাশাপাশি ২০২১ পড়তেই একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে গোটা দেশ। সূত্রের খবর, শুক্রবার বিধ্বংসী আগুনে ভস্মিভূত তামিলনাড়ুর বিরুধুনগরে বাজি কারখানা৷ এমনকী ১১ জন কর্মীর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ২০। জানা গিয়েছে, আতসবাজির জন্য যখন কিছু রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছিল তখনই ঘটনাটি ঘটে। আহতদের বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার খবর মেলা মাত্রই প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে শোক প্রকাশ করা হয়। এমনকী প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের ৫০,০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ৷অন্যদিকে আগুণ নেভানোর কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও রেখে চলেছে কেন্দ্র।
সূত্রের খবর, তামিলনাড়ুর সাথুরের কাছে আকানগুলাম এলাকায় বিরুধুনগরে রয়েছে এই বাজি কারখানা। এদিন সকালে বাজি তৈরির সময় আচমকাই ওই কারখানায় আগুন ধরে যায় বলে জানাচ্ছে। বারুদ সহ বিশাল পরিমাণ দাহ্য বস্তু গোটা কারখানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই কারখানার সমস্ত ঘর, এমনকী গুদামকেও গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। যে শ্রমিকেরা সে সময় কারখানায় কাজ করছিলেন সবার মধ্যেই সেই সময় তীব্র আতঙ্কের সঞ্চার হয়। অনেকে কারখানার বাইরে বেরিয়া আসতে সক্ষম হলেও অনেকই আবার আটকে পড়েন বলে জানা যাচ্ছে। শুরু হয় প্রবল ধস্তাধস্তি। আর ঠিক তখনেই আগুনের গ্রাসে প্রাণ যায় ১১ জন শ্রমিকের।












Click it and Unblock the Notifications