পূর্ব সতর্কতা সত্ত্বেও করোনায় বিধ্বস্ত মধ্যপ্রদেশ, আসল কারণ জেনে নিন
পূর্ব সতর্কতা সত্ত্বেও করোনায় বিধ্বস্ত মধ্যপ্রদেশ, আসল কারণ জেনে নিন
মধ্যপ্রদেশে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ার প্রায় দু'মাস আগেই ২৫শে জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করে। তার তিন দিনের মাথায় চিন ফেরত ভারতীয় নাগরিকদের জন্যে হাসপাতাল গুলিতে আইসোলেশন ওয়ার্ড প্ৰস্তুত করার উদ্যোগ নেওয়া হয়। ১৫ই জানুয়ারির পর চিন থেকে ফেরা নাগরিকদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়।

রাজনৈতিক টালবাহানায় ভ্রক্ষেপহীন করোনা সতর্কতা
এত পূর্ব সতর্কতা গ্রহণের পরেও করোনা আক্রান্তের তালিকায় মহারাষ্ট্র ও গুজরাটের পরেই রয়েছে মধ্যপ্রদেশ। কূটনৈতিক মহলের দাবি, মার্চের যে সময়ে করোনা সতর্কতা তুঙ্গে থাকার কথা, সেই সময়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকা বিজেপি ও বিরোধী কংগ্রেস একে-অপরকে দোষারোপে ব্যস্ত ছিল। ফলত রাজনৈতিক টানাপোড়েনের ফলে এত সতর্কতা জারি হয়ে দাঁড়ায় 'বজ্র আঁটুনি ফস্কা গেরো'।

ডজনখানেক সতর্কতা জারির পরেও মধ্যপ্রদেশে মৃত ১০০
৩ রা মার্চ মধ্যপ্রদেশের প্রধান সচিব রঞ্জন মোহান্তি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল সচিবদের সাথে আলোচনা করে সকলের দ্রুত করোনা পরীক্ষার নির্দেশ দেন। এক আমলার কথায়, "স্বাস্থ্যমন্ত্রক জানুয়ারি থেকেই প্রায় ডজনখানেক সতর্কতা জারি করলেও রাজনৈতিক কারণে তার খুব কম অংশই পালন করা হয়েছে।" উক্ত সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তুলসীরাম সিলাওয়াত। সূত্রের মতে, বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ তুলসীরাম সর্বশেষ বৈঠক করেছেন ৬ই এপ্রিল। ফলত মধ্যপ্রদেশের করোনা মোকাবিলায় ফাঁক থেকে যাচ্ছে বলে মত রাজনীতিবিদদের।

রাজনৈতিক হাতবদলে বিলম্ব করোনা মোকাবিলায়
এক উচ্চপদস্থ কর্তার কথায়, "কমলনাথের সরকার পতনের দিন অর্থাৎ ২০শে মার্চ প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ার পরপরই সমস্তরকমের উৎসব বন্ধ করা হয়। তা সত্ত্বেও এভাবে সংক্রমণের কারণ রাজনৈতিক মতবিরোধ ও মতবিনিময়ের অভাব।" ২৩ শে মার্চ শিবরাজ সিং চৌহান প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তিনিই ছিলেন রাজ্যের একমাত্র মন্ত্রী। ফলত চৌহান সরকারের কাজ শুরু করতে করতে আরও ১৫ দিন লেগে যায়। কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য বিজেপি সভাপতি ভি ডি শর্মার তত্ত্বাবধানে করোনা রুখতে একটি বিশেষ টাস্কফোর্সের গঠন করেন।

মধ্যপ্রদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা
রাজনৈতিক মহলের মতে, সর্বপ্রথম পদক্ষেপ নিলেও কর্মসূচির বাস্তবায়ন সঠিক সময়ে না হওয়ার ফলেই মধ্যপ্রদেশের এই বেহাল দশা। গোটা দেশ তাই তাকিয়ে চৌহান সরকারের দিকে। যদিও মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর কংগ্রেস চৌহান সরকারকে বিঁধতে ছাড়েনি। বুধবার পর্যন্ত মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ২৫৬০ ও মৃত্যু হয়েছে ১৩০ জনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications