বিরোধিতা সত্ত্বেও তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিল পাশ সংসদে
বিরোধীদের আপত্তি সত্ত্বেও সোমবার লোকসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিল। যদিও এই বিল পুরনো আইনকে লঘু করে দেবে বলে অভিযোগ তুলে 'আরটিআই ধ্বংসাত্মক বিল' বলে আক্রমণ করেছেন বিরোধীরা।
বিরোধীদের আপত্তি সত্ত্বেও সোমবার লোকসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিল। যদিও এই বিল পুরনো আইনকে লঘু করে দেবে বলে অভিযোগ তুলে 'আরটিআই ধ্বংসাত্মক বিল' বলে আক্রমণ করেছেন বিরোধীরা।

বিরোধীরা বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও তুলেছেন। অন্যদিকে রাজ্যসভাতে সংখ্যালঘু হলেও সেখানে এই বিলের সমর্থন পাওয়া সম্ভব বলেই আশা কেন্দ্রের। প্রস্তাবিত তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিলে রয়েছে তথ্য কমিশনারের বেতন ও মেয়াদ। এর অর্থ এবার থেকে তথ্য কমিশনারের পদের মেয়াদ ও বেতন নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার।
এ পর্যন্ত তথ্য জানার অধিকার আইন ছিল কার্যত স্বাধীন। কিন্তু এবার সেই আইনের উপর কেন্দ্র প্রভাব বিস্তার করবে বলেই দাবি বিরোধীদের। যদিও কেন্দ্রের দাবি, তথ্য কমিশনারের ক্ষমতা খর্ব করা হচ্ছে না। শুধুমাত্র কিছু শৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তথ্য জানার অধিকার আইনের স্বশাসনে কোনও প্রভাব পড়বে না বলেই আশ্বাস কেন্দ্রের।
যদিও এই বিল পাশের প্রতিবাদে দিনভর দিল্লির রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তথ্য কমিশনারকে খাঁচার তোতাপাখি বানানোর চেষ্টা করা হচ্ছে বলে বিক্ষোভদের অভিযোগ।












Click it and Unblock the Notifications