হাড্ডাহাড্ডি লড়েও ছত্তিশগড় পেল না কংগ্রেস, ক্ষমতায় সেই রমন সিং

ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম দু'ঘণ্টায় এগিয়ে যায় বিজেপি। ধরে নেওয়া হয়েছিল তারা অনায়াসে জিতবে। কিন্তু, সকাল দশটার পর থেকে ছবিটা কিছুটা বদলে যায়। দু'পক্ষই সেয়ানে-সেয়ানে লড়ছিল। একটা সময় দেখা যায়, কংগ্রেস ৫০টি আসনে এগিয়ে আর বিজেপি এগিয়ে ৩৮টি আসনে। কিন্তু, বিকেলের দিকে আবার পরিস্থিতি চলে আসে বিজেপি-র অনুকূলে। ৯০ আসনবিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় বিজেপি দখল করে ৪৯টি আসন। কংগ্রেস পায় ৩৯টি আসন। বাকিরা দুইটি। ৪৬টি আসন দরকার সরকার গড়তে গেলে। অর্থাৎ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে গিয়েছে তারা। গতবার কংগ্রেস ও বিজেপি-র আসনসংখ্যা ছিল যথাক্রমে ৩৮ এবং ৫০। গতবারের হিসাবে তাই সামান্য লোকসান হয়েছে বিজেপি-র।
ফের ক্ষমতায় ফিরছেন দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, "রাজ্যের মানুষকে অভিনন্দন জানাই। এই জনাদেশ আমাদের ভালো কাজের প্রতি সমর্থন।" তাঁর দাবি, আগামী বছরের লোকসভা ভোটেও এ রাজ্যে ষথেষ্ট ভালো ফল করবে বিজেপি। এই বিধানসভা নির্বাচন তারই ইঙ্গিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications