সোশ্যাল মিডিয়ায় 'অবমাননাকর' পোস্ট! নতুন ফৌজদারি আইনে মামলা মহুয়া মৈত্রের বিরুদ্ধে
নতুন ফৌজদারি আইনে মামলা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।
এর আগে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তারপর এব্যাপারে একটি এফআইআর দায়ের করা হয়।

- তদন্তে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশনস ইউনিট এই মামলার তদন্ত করবে। তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এক্স হ্যান্ডেলের বিবরণ নেবে। সেখানেই রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ।
- কী বলেছিলেন মহুয়া মৈত্র
গত বৃহস্পতিবার মহুয়া মৈত্র একটি ভিডিওতে রেখা শর্মাকে নিয়ে মন্তব্য করেছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন লোক রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন। সেখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেছেন, কেন, রেখা শর্মা নিজের ছাতা নিজে নিতে পারছেন না? সেখানে মহুয়া মৈত্র মন্তব্য করেন, তিনি (রেখা শর্মা) তাঁর বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত। তারপরেই জাতীয় মহিলা কমিশনের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বলা হয় মন্তব্যগুলি আপত্তিজনক এবং একজন মহিলার মর্যাদার অধিকারের লঙ্ঘন। সেখানেই বলা হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা উচিত।
এরপর মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করেন।
Come on @DelhiPolice please take action immediately on these suo moto orders. Am in Nadia in case you need me in the next 3 days to make a quick arrest.
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2024
I Can Hold My Own Umbrella . https://t.co/pXvRSVSzxa
- পরে বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয়
পরবর্তী সময়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা হয়। তবে মহুয়া মৈত্র বিতর্কিত পোস্টটি মুছে দেন।
- এবারের জিতেছেন মহুয়া
গত ডিসেম্বরে ক্যাশ ফর কোয়েরির জেরে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি ফের কৃষ্ণনদর থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী হন।












Click it and Unblock the Notifications