Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রচার পেতে ব্রাসেলসের ধাঁচে ভারতে হামলা করতে পারে আইএস : ইন্টেলিজেন্স

নয়াদিল্লি, ২৬ মার্চ : বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে যেভাবে জঙ্গি হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা, ঠিক সেভাবেই ভারতেও হামলা করতে পারে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএস। বিশেষ করে বিদেশি পর্যটকেরা যেসকল জায়গায় বেশি ভিড় জমান, সেসব জায়গায় নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে।

ভারতে আইএস এর সমর্থক বা এর সঙ্গো জড়িত যারা রয়েছেন, তারা নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টায় জঙ্গি হানার মতো ভয়ঙ্কর কিছু ঘটানোর চেষ্টা করছে বলে খবর এসেছে ভারতীয় গোয়েন্দাদের কাছে।

'প্রচার পেতে ব্রাসেলসের ধাঁচে ভারতে হামলা করতে পারে আইএস'

ভারতীয় গোয়েন্দা দফতরের এক আধিকারিক ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন, ইউরোপে সিরিয়া বা ইরাক থেকে যাওয়া আইএস জঙ্গিদের মতো এখনও ভয়ঙ্কর হয়ে ওঠেনি ভারতীয় আইএস শাখা। ফলে শুধুমাত্র প্রচার পেতে জঙ্গি নাশকতার ছক কষা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আইএসের বিরুদ্ধে লড়তে ভারতীয় গোয়েন্দারা যে মনিটারিং সিস্টেম গড়ে তুলেছেন তার নাম 'চক্রব্যুহ'। এর মাধ্যমেই আইএস নাশকতা বন্ধ করার কাজ চলছে। এর আগে সিমি বা ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠী ভারতে আসা বিদেশি নাগরিকদের উপরে হামলার সহজ ছক কষেছে। তেমনই কিছু এবারও করার চেষ্টা করতে পারে আইএস। ফলে অতিরিক্ত সতর্ক গোয়েন্দারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+