Vande Bharat Sleeper Train: ডিজাইনেই আটকে প্রকল্প! কবে আসবে বন্দে ভারত স্লিপার? উত্তরের অপেক্ষায় সবাই

Vande Bharat Sleeper Train: ভারতের রেল ট্র্যাকে সফল বন্দেও ভারত! ৫০ টিরও বেশি ট্রেন এই মুহূর্তে দেশের একাধিক রুটে ছুটছে। এবার দেখা মিলবে বন্দে ভারতের স্লিপার ভার্সন। তবে তা ট্র্যাকে দৌড়তে অনেকটাই সময় লাগতে পারে বলে শোনা যাচ্ছে। ২০০টি স্লিপার বন্দে ভারত ট্রেনের ডেলিভারি হতে অনেকটাই সময় লাগবে বলেই খবর। কোচের নকশা এবং ট্রেনের দৈর্ঘ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রে খবর। এ

মনকি টেন্ডার নিয়েও রয়েছে প্রশ্ন। আর এই সমস্ত কারণে নতুন করে রেলমন্ত্রক আলোচনা করেছে বলে খবর। আর সেই কারণেই নির্ধারিত সময়ের অনেক পরেই বন্দেভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) লঞ্চ হতে পারে।

vande vharat

শুধু তাই নয়, এই সমস্ত কারনে টেন্ডার অনুযায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) প্রোটোটাইপ তৈরিতেও তেমন গতি আসেনি বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে চুক্তি অনুযায়ী ২৪ কোচের ট্রেন কেনার ক্ষেত্রে খুবই আগ্রহী ভারতীয় রেল।

এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শর্ত অনুযায়ী প্রত্যেক কোচের কম্পোজিশনে বদলের কথা বলা হয়েছে। রেলওয়ে কোন রকম খরচ ছাড়াই ১২, ১৬ বা ২৪ কোচের ট্রেনের জন্য (Vande Bharat Sleeper Train) অনুরোধ করতে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, চুক্তি অনুযায়ী ২০০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের সরবরাহ এবং রক্ষণাবেক্ষনের ক্ষেত্রে দায়িত্ব কাইনেক্ট রেলওয়ে সলিউশন এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) এবং Titagarh Rail Systems (TRS) এর একটি কনসোর্টিয়ামকে দেওয়া হয়েছিল।

এক বছরের মধ্যে প্রোটোটাইপ ট্রেন প্রকাশ্যে আনার কথা ছিল। কিন্তু সরবরহকারী সংস্থা এখনও এই বিষয়ে কাজ শুরু করেনি।

  • Vande Bharat Sleeper Train: কোথায় সমস্যা?

এছাড়াও BEML এবং চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF) চুক্তি অনুযায়ী ১০ টি ট্রেন তৈরি (Vande Bharat Sleeper Train) করবে। BEML-ICF প্রোটোটাইপ ট্রেনের বেশ কিছু কোচ সম্প্রতি প্রকাশ্যে আসে। মনে করা হচ্ছে এই ট্রেনগুলির ট্রায়াল রান শুরু হয়ে যাবে চলতি বছরের শেষে। কাইনেক্ট রেলওয়ে সলিউশন এবং রাশিয়ার জয়েন্ট ভেঞ্চার রয়েছে। এই সংস্থাকে ১২০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য চুক্তি করা হয়। ১৬ কোচের ট্রেনের (Vande Bharat Sleeper Train) জন্য চুক্তির অঙ্ক ছিল ১২০ কোটি টাকা। রত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) এবং Titagarh Rail Systems-কে ৮০টি ট্রেনের টেন্ডার দেওয়া হয়।

কাইনেক্ট রেলওয়ে সলিউশনের এক আধিকারিক জানিয়েছেন, রেলের সঙ্গে আলোচনা চলছে। সমস্ত ক্ষেত্রে সহমতির অপেক্ষা করা হচ্ছে। আর তা হলেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+