মোদীর মন কি বাতে সাড়া দিয়ে অ্যাপ স্টোরের ট্রেন্ডে দেশি অ্যাপ
মোদীর মন কি বাতে সাড়া দিয়ে অ্যাপ স্টোরের ট্রেন্ডে দেশি অ্যাপ
ভারত–চিন সংঘাতের কারণে বহু চিনা অ্যাপ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তার বদলে দেশের নিজস্ব অ্যাপ ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবারের মন কি বাত অনুষ্ঠানে দেশের নিজস্ব অ্যাপের কথা জানান তিনি এবং সেগুলি ব্যবহারের পরামর্শ দেন। এরপরই অ্যাপ স্টোরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের বেশ কিছু নিজস্ব অ্যাপ শীর্ষ দশের তালিকায় চলে আসে।

অ্যাপ স্টোরে সামাজিক ক্ষেত্রে ট্রেন্ড হয়েছে জোশ, স্ন্যাপচ্যাট, শেয়ার চ্যাট, মোজ, রূপোসো ও চিঙ্গারি। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অ্যাপগুলি হল অ্যাপ সরকার সেবা, দৃষ্টি, সরললতা, ভুট কিডস, পাঞ্জাব এডুকেয়ার ও কুটুকি কিডসের অ্যাপ এবং স্বাস্থ্য ও ফিটনেস ক্ষেত্রে অ্যাপ স্টোরে সবার শীর্ষে রয়েছে আরোগ্য অ্যাপ। এরপর হোম ওয়ার্ক আউট, সিক্স প্যাক ইন থার্টি ডে, ইনক্রিস হাই, স্টেপ সেট গো এগুলি। এই দেশীয় অ্যাপকে সহায়তা করার জন্য দেশবাসীর কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী।
দেশের নাগরিকরাও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে মোদীর ডাকে সাড়া দিয়েছেন। তবে দেশি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত এই অ্যাপগুলি বিকল্প হিসাবে ব্যবহার করার জন্য আরও অনেক ফিচার যোগ করতে হবে। নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে এসে এইসব অ্যাপগুলির ভূয়সী প্রশংসা করেন। সাত হাজার দেশীয় অ্যাপের মধ্যে সেরা অ্যাপগুলিকে বেছে নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত ইনেভেশন চ্যানেলের জন্য।












Click it and Unblock the Notifications