উত্তরপ্রদেশে মহাজোট হলে কেন্দ্রে গদি হারাবেন মোদী, বলছে এবিপির সমীক্ষা

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি জোট বাঁধলে কেন্দ্রে ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার। এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার রয়েছে।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি জোট বাঁধলে কেন্দ্রে ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার। এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার রয়েছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার বিজেপি সরকার গড়েছেন। তবে উত্তরপ্রদেশে এই মুহূর্তে যা অবস্থা তাতে যে কোনও সমীকরণ হতে পারে।

 সপা-বসপার মহাজোট

সপা-বসপার মহাজোট

উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি আগামী লোকসভায় জোট বাঁধবেন কিনা তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। তার পাশাপাশি মহাজোটে কংগ্রেস থাকবে কিনা সেটাও বড় প্রশ্ন।

 ২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪ সালে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে এনডিএ ৭৩টি আসন পায়। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। সপা পায় ৫টি আসন।

মহাজোটে এনডিএ-র ক্ষতি

মহাজোটে এনডিএ-র ক্ষতি

তবে আগামী ভোটে মহাজোট হলে এনডিএ ৭১ থেকে ৩৬টি আসনে নেমে আসবে। সপা-বসপার মহাজোট ৪২টি আসন পাবে। আর কংগ্রেস ২টি আসন পাবে।

সমীক্ষায় চমক

সমীক্ষায় চমক

মহাজোটে কংগ্রেস চলে এলে এনডিএ-র আসন কমে ২৪টিতে নেমে আসবে। এদিকে মহাজোট পেতে পারে ৫৬টি আসন। এদিকে মহাজোট না হলে বিজেপি আগের বারের মতোই ৭০টি আসন পেতে পারে। ইউপিএ ২টি আসন ও অন্যান্যরা ৮টি আসন পেতে পারে বলে এবিপির সমীক্ষা বলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+