'ডেরা'-য় রয়েছে 'আত্মঘাতী বাহিনী',উদ্ধার হওয়া নথি ঘিরে চাঞ্চল্য, চিন্তিত পুলিশ

জানা গিয়েছে 'ডেরা'-য় ছিল একটি আত্মঘাতী বাহিনীও। এই বাহিনীর সদস্যরা ডেরার কাজের জন্য় সর্বদা মরতে প্রস্তুত হন।

'ডেরা সাচা সৌদা'-র বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে চলেছে সিবিআই। এরই মধ্যে উঠে এল আরেক চাঞ্চল্য়কর তথ্য। জানা গিয়েছে 'ডেরা'-য় ছিল একটি আত্মঘাতী বাহিনীও। এই বাহিনীর সদস্যরা ডেরার কাজের জন্য সর্বদা মরতে প্রস্তুত হন। বেশ কয়েকটি নথিকে ঘিরে এই তথ্য উদ্ধার করেছেন সিবিআই গোয়েন্দারা।

'ডেরা' রয়েছে 'আত্মঘাতী বাহিনী',উদ্ধার হওয়া নথি ঘিরে চাঞ্চল্য, চিন্তিত পুলিশ

নথিতে লেখা রয়েছে ' আমি আমার জীবন উৎসর্গ করেছি মানবিক কাজের জন্য, যা নিয়ে ডেরা সচা সৌদা প্রচার করে থাকে। যদি আমি কোনও দু্র্ঘটনায় বা কোনওভাবে মরে যাই তাহলে তার জন্য দায়ী থাকবে না ডেরা। আমার কোনও বংশধর আমার মৃত্যুর জন্য জেরাকে দায়ী করেত পারবে না।' এই লেখার নীচে ইন্দু নামের এক ডেরা কর্মীর নামের স্বাক্ষর পাওয়া গিয়েছে। পাশে উল্লেখ রয়েছে ২০০৫ সাল। ইন্দুর মতো আরও অনেকের স্বাক্ষরিত এরকম নথি মিলেছে ডেরা থেকে।

উল্লেখ্য, এই নথিতে রয়েছে স্ট্যাম্পও। ফলে তদন্তকারী সিবিআই আধিকারিকরা মনে করছেন যে ডেরাতে আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করা হত বেশ কিছু সমর্থককেও। গোয়ন্দাদের মতে জেরা বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করতে এই আত্মঘাতী দল বা সুইসাইডে স্কোয়াডকে ব্যবহার করে যেকোনও রকমের সীমায় যেতে পারে ডেরা। আর ঠিক কতটা পর্যন্ত এরা যেতে পারে তাই আঁচ করার চেষ্টা করছেন গোয়ান্দার। চিন্তিত পুলিশও।

এমাসের ২৭ তারিখ পাঞ্জাবের আম্বালা থেকে ২ জনকে গ্রেফতার করে ৩৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে এই টাকা দাঙ্গা লাগাবার জন্য ব্যবহার করার কথা ছিল ডেরা কর্মীদের। ফলে সব মিলিয়ে এই ডেরার 'আত্মঘাতী বাহিনী' নিয়ে রীতিমত চিন্তায় রয়েছেন সিবিআই-য়ের তদন্তকারী কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+