জেলে বসে রাম রহিমের চাল! ডেরা সাচার লক্ষাধিক সদস্য কি গ্রহণ করবে ইসলাম ধর্ম

সিরসায় রাম রহিমের ডেরা সাচার ভক্তদের দাবি, ধর্ষক বাবা হিন্দু বলেই তাকে শাস্তি পেতে হয়েছে

গুরমিত রাম রহিম সিংয়ের ডেরা সাচার অনুগামীরা কোনও না কোনও ফন্দি এঁটেই চলেছে। ধর্ষক বাবাকে মুক্ত করার একদিকে যেমন আইনি উপায়ে চেষ্টা চলছে। তেমনই ডেরার সদস্যরা নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছেন।

ডেরা সাচার লক্ষাধিক সদস্য কি গ্রহণ করবে ইসলাম ধর্ম

সিরসায় রাম রহিমের ডেরা সাচার ভক্তদের দাবি, ধর্ষক বাবা হিন্দু বলেই তাকে শাস্তি পেতে হয়েছে। হিন্দু সংগঠনগুলিকে টার্গেট করা হচ্ছে বলেও দাবি তাদের। আর সেজন্য ডেরার লক্ষাধিক সদস্য ইসলাম ধর্ম গ্রহণের হুমকি দিয়েছে।

স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ডেরার মুখপাত্র সন্দীপ মিশ্র নিজের মুখে এসব জানিয়েছেন। সেই ভিডিওয় এক ডেরা অনুগামীর সঙ্গে কথা বলেছেন সন্দীপ। সেখানে বলা হয়েছে, ডেরার সদস্যরা এআইএমআইএম সভাপতি আসাউদ্দিন ওয়েইসি ও জামা সমজিদের শাহী ইমাম সঈদ আহমেদ বুখারির সঙ্গে যোগাযোগ রেখেছেন।

ভিডিওয় সন্দীপের বক্তব্য, হিন্দুস্তানকে ভালোবাসলে আপনার চোখে জল চলে আসবে। হিন্দু হওয়া কি হিন্দুস্তানে অপরাধ? যদি ধর্মকেই আক্রমণ করা হয় তাহলে বিধর্মী হতে অসুবিধা কোথায়? তিনিও বাকী ডেরার সদস্যদের সঙ্গে ইসলাম গ্রহণের মানসিকতা রাখেন বলে হুমকি দিয়েছেন ডেরার মুখপাত্র।

ঘটনা হল, অনেকেই বলছেন, এই ঘটনার পিছনে রয়েছে জেলবন্দি রাম রহিমের মাথা। তার পরামর্শেই ডেরার সদস্যরা হুমকি দিচ্ছেন। ধর্মের তাস কখন খেলতে হয় তা রাম রহিম ভালোই জানে। সেটা করেই নতুন হাঙ্গামা বাধাতে চাইছে সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+