১০ নয় ধর্ষণ কাণ্ডে ২০ বছরের কারাদণ্ড গুরমিত রাম রহিম সিংয়ের, জেনে নিন বিস্তারিত

ধর্ষণের ঘটনায় দশ বছর নয়, ২০ বছরের সাজা শোনানো হয়েছে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে।

সাধ্বী ধর্ষণের ঘটনায় দশ বছর নয়, ২০ বছরের সাজা শোনানো হয়েছে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। দুটি আলাদা মামলায় দশ বছর করে মোট ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত। দুটি সাজা একসঙ্গে খাটা যাবে না। অর্থাৎ রাম রহিমকে মোট ২০ বছর হাজতে থাকতে হবে।

১০ নয় ধর্ষণ কাণ্ডে ২০ বছরের কারাদণ্ড গুরমিত রাম রহিম সিংয়ের, জেনে নিন বিস্তারিত

এর পাশাপাশি দুটি মামলাতেই দোষী সাব্যস্ত রাম রহিমকে ১৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এর পাশাপাশি দুই নির্যাতিতার হাতে আরও বাড়তি ১৪ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে খবর।

সাজা ঘোষণার পরে রাম রহিম সিংয়ের আইনজীবী এসকে নরওয়ানা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন তাঁরা। ফলে যদি আদালতে রাম রহিমের শাস্তির পুনরায় শুনানি খারিজ হয়ে যায় তাহলে অন্তত ২০ বছর ধর্ষণের দায়ে জেলে কাটাতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিন সিবিআইয়ের তরফেও মুখপাত্র অভিষেক দয়াল স্পষ্ট করে বলেছেন, রাম রহিমকে দুটি আলাদা ধর্ষণের মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের সাজা শোনানো হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী সাধারণত এক ব্যক্তিকে আলাদা সময়ে সাজা খাটতে হয় না। তবে এক্ষেত্রে রাম রহিমকে আলাদা আলাদা দশবছর করে সাজা খাটতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+