হিংসা এড়াতে হরিয়ানায় 'শ্যুট অ্যাট সাইট'-এর নির্দেশ, ইতিমধ্যেই গ্রেফতার ২ ডেরা নেতা

একনজরে দেখে নেওয়া যাক সাজা শুনানি নিয়ে নিরাপত্তার বিশেষ কিছু দিক ।

আজ দুপুরে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিমকে সাজা শোনাবে সিবিআই-এর বিশেষ আদালত। জানা গিয়েছে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বসেই রাম রহিমকে শোনানো হবে সাজা। এজন্য জেলে বসানো হবে একটি বিশেষ 'মেকশিফ্ট কোর্ট'। সাজা শুনানি ঘিরে সকাল থেকেই থমথম হরিয়ানা। নিরাপত্তা নিয়ে চরম কড়াকড়ির পর্যায়ে রয়েছে প্রশাসন। একনজরে দেখে নেওয়া যাক সাজা শুনানি নিয়ে নিরাপত্তার বিশেষ কিছু দিক ।

  • কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে 'শ্যুট অ্যাট সাইট' এর নির্দেশ দেওয়া রয়েছে নিরাপত্তাবাহিনীকে। অর্থাৎ কেউ গণ্ডগোল ছড়াচ্ছে দেখলেই তাঁকে তৎক্ষণাৎ গুলি করার নির্দেশ রয়েছে।

  • হরিয়ানায় দেশদ্রোহের দায়ে গ্রেফতার করা হয় ২ জন ডেরা নেতাকে।
  • হরিয়ানায় জারি করা হয়েছে কড়া সতর্কতা।
  • পাঞ্জাবের সাঙ্গরুর থেকে গ্রেফতার ২৩ জন ডেরা ভক্ত।
  • গাজিয়াবাদে বন্ধ স্কুল কলেজ। ১৪৪ ধারা লাগু রয়েছে সিরসায় ।
  • বহু ডেরা আশ্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন ডেরা কর্মীরা।
  • রোহতকে জেলের আশপাশের চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী।
  • রাম রহিমের বিরুদ্ধে উত্তর প্রদেশের বারাণসীতে সাধুদের বিক্ষোভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+