'ডেরা' সাম্রাজ্যের ছিল নিজস্ব অর্থনীতি, সমান্তরাল সরকার চালাচ্ছিলেন বাবা রাম রহিম
ডেরা সাচ্চা সওদায় নিজস্ব আইন- কানুনের পাশাপাশি, নিজস্ব অর্থনীতিও চালু করেছিলেন গুরমিত রাম রহিম।
গুরমিত রাম রহিমের ডেরায় তাঁর নিজস্ব সাম্রাজ্য চলত। এই সাম্রাজ্যের আইন - কানুন যেমন তাঁর নিজস্ব, তেমনই নিজস্ব অর্থনীতিও চালু করেছিলেন রাম রহিম। কীভাবে চলত এই অর্থনৈতিক ব্যবস্থা।

ডেরার প্রাঙ্গণে সমস্ত দোকানের নামের আগেই থাকে 'সচ' কথাটি। টাকার খুচরো না থাকলে ৫ টাকা বা ১০ টাকার কয়েনের মতই দেখতে প্লাস্টিকের টোকেন ব্য়বস্থা চালু করা হয়। বছর কয়েক আগে ঠিক যেমন কলকাতার বাসে শুরু হয়েছিল বেআইনি এই কারবার। ডেরার প্রতিটি টোকেন কয়েনেই লেখা থাকে 'ধন ধন সতগুরু তেরা হি আসরা, ডেরা সাচ্চা সওদা সিরসা'। এই টোকেন দিয়েই পরবর্তী সময়ে কেনা কাটা করার ব্যবস্থা চালু করা হয়েছিল।

ডেরার ভেতরের 'সচ' দোকানের কালার কোডও নির্ধারিত করা হয়েছিল। যেমন মুদিখানার দোকান হলে এক রঙের টোকেন, আবার স্টেশনারি দোকান হলে তার টোকেনের রঙ হবে আলাদা। শুধুমাত্র দোকানই নয়, ডেরার ভেতরে একটি আস্ত স্কুল, হাসপাতাল ও সিনেমাহলও রয়েছে। ডেরাকে এক কথায় আশ্রম না বলে একটি গোটা শহর বলা যেতেই পারে। ডেরার ভেতরের গার্লস স্কুলে বেছে বেছে ছাত্রীদের ভর্তি নেওয়া হত। তবে এই বাছাই পর্ব মেধার ভিত্তিতে হত না, বাছাই হত সৌন্দর্যের ভিত্তিতে। বাবার ধারণা, সুন্দর হলেই মেধাবী হওয়া যায়।












Click it and Unblock the Notifications