তিনতলা বুলেটপ্রুফ বাড়িতে যৌনতায় মেতে থাকত রাম রহিম, ধর্ষকবাবার আরও এক রহস্যের পর্দাফাঁস

নিজের নিরাপত্তা আরও নিশ্চিত করতে সিরসার তিনতলা বাড়িটিকেও বুলেটপ্রুফ বানিয়ে ফেলেছিল ধর্ষক বাবা।

জেলবন্দি ধর্ষক গুরমিত রাম রহিমের কীর্তির শেষ নেই। জেলে বলে থাকলেও একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে এই স্বঘোষিত গডম্যানের। দোষী সাব্যস্ত হওয়ার আগে জেড-প্লাস নিরাপত্তা পেত রাম রহিম। নিজের নিরাপত্তা আরও নিশ্চিত করতে সিরসার তিনতলা বাড়িটিকেও বুলেটপ্রুফ বানিয়ে ফেলেছিল ধর্ষক বাবা। সেখানেই সাধ্বীদের জোর করে যৌনতায় বাধ্য করতে সে।

তিনতলা বুলেটপ্রুফ বাড়িতে যৌনতায় মেতে থাকত রাম রহিম, জেলবন্দি ধর্ষককে নিয়ে আরও এক রহস্যের পর্দাফাঁস

তিনতলা বাড়িটির নাম ছিল 'তেরা বাস'। সিরসার এই বাড়িতে একেবারে রাজার হালে থাকত রাম রহিম। এখানকার সমস্ত আসবাব ও সাজসজ্জা কোনও রাজমহলের চেয়ে কম যায় না। পুরো বাড়িটিই বাতানুকূল ছিল। সঙ্গে দামী ফুলদানি, বড় স্ক্রিনের টিভি ও অন্যান্য দামী আসবাবে ঠাসা ছিল।

পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের অর্ডার পেয়ে সম্প্রতি পুলিশের একটি দল বাড়িটিতে হানা দিয়েছিল। সেখানে বিদেশি মাসাজ অয়েল, জলের বোতল, সুগন্ধী, প্রসাধনী, কয়েকশো জোড়া জুতো, ডিজাইনার পোশাক, টুপি সহ একটি লেক্সাস গাড়ি ও প্রচুর হার্ড ডিস্ক, পেন ড্রাইভ।

তবে এই বাড়ির নিচের তলায় একটি কুঠুরি রয়েছে যেখানে একটি দরজা সরাসরি সাধ্বীদের ঘরে প্রবেশ করেছে। সেই দরজা দিয়েই যাতায়াত করত রাম রহিম। এমনটাই মনে করছে পুলিশ। তবে দরজাটি একটি আলমারীর পিছনে লুকনো ছিল। আরও কিছু রহস্য রয়েছে ওই বাড়িতে যা ইঞ্জিনিয়ারদের সাহায্য নিয়ে সমাধান করার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+