ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় আজ, থমথমে পাঞ্জাব-হরিয়ানা, বাতিল ৭৪ টি ট্রেন

ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-র প্রধান তথা ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলার শুনানি আজ।

ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-র প্রধান তথা ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলার শুনানি আজ। পঞ্চচকুলার সিবিআই আদালতে এই মামলার শুনানি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দুই রাজ্যকে। একনজরে দেখে নেওয়া যাক এই মামলার রায় ঘোষণাকে ঘিরে কী পরিস্থিতি পাঞ্জাব ও হরিয়ানায়।

ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় আজ, অশান্তির আশঙ্কা পাঞ্জাব-হরিয়ানায়, বাতিল ৭৪ টি ট্রেন

  • ধর্মগুরু ২০০টি গাড়ির কনভয় নিয়ে সিবিআই কোর্টে পৌঁছন।
  • ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিং পঞ্চকুলা আদালতে শুনানির জন্য রওয়না হতেই কান্নাকাটি শুরু করেন তাঁর ভক্তরা।
  • রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার রায় ঘিরে , অশান্তির আশঙ্কায় ১৫, ০০০ এর ও বেশি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা পাঞ্জাব ও হরিয়ানা জুড়ো।
  • ২৪ ও ২৫ অগাস্ট বন্ধ করা রয়েছে দুই রাজ্যের স্কুল ও কলেজগুলি।
  • মামলার শুনানি ঘিরে রাজ্যজুড়ে তাণ্ডবের আশঙ্কায় বাতিল করা হয়েছে ৭৪ টি ট্রেন।

  • হরিয়ানার পাঞ্চকুলায় সকাল থেকেই শয়ে শয়ে জড়ো হতে শুরু করেছেন ডেরা ভক্তরা।
  • পাঞ্জাবের অমরিন্দর সিং সরকারের তরফে বলা হয়েছে কোনও কারণে পরিস্থিতি অশান্ত হলেও নিরাপত্তা বাহিনীর তরফে ব্যবহার করা যাবে না অস্ত্র।
  • হরিয়ানায় বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা।
  • ডেরা সাচা সৌদার তরফে ভক্তদের শান্তি রক্ষা করতে বলা হয়েছে।
  • এক ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে। তাছাড়াও বহু সাধিকারও রাম রহিমের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। সেই ঘটনার জেরেই চলছে মামলা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+