রামরহিম সিং হাসপাতালে ভর্তি হতেই 'অ্যাটেনডেন্ট' হয়ে গেলেন হানিপ্রীত, শুরু নয়া চর্চা
কয়েক বছর আগের কথা। যখন স্বঘোষিত ধর্মগুরু তথা ডেরা সচ্চা সৌদার প্রধান রামরহিম সিং ইনসানকে আদালতে তোলা থেকে শুরু করে গ্রেফতারি পর্যন্ত দেশ এক অগ্নিগর্ভ সময় দেখেছে। ধর্ষণ থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন গুরমিত রাম রহিম। অন্যদিকে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও শেষমেশ পার পাননি রামরহিম ঘনিষ্ঠ হানিপ্রীত । এরপর নানান পরিস্থিতি কাটিয়ে ফের দুইজন এক জায়গায়। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিভিন্ন মহলে আলোচনা।

কোথায় রয়েছেন করোনা আক্রান্ত রামরহিম!
গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন গুরমিত রাম রহিম সিং। এদিকে, সেখানে তাঁর চিকিৎসার আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে, জানা গিয়েছে হাসপাতালে রামরহিম যেতেই সেখানে হাজির হয়ে যান হানিপ্রীত সিংও।

রামরহিমের অ্যাটেনডেন্ট হানিপ্রীত
প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীত সিং। যিনি এককালে নিজেকে 'পাপা কি পরী' বলে উল্লেখ করতেন । বলতেন তিনি রাম রহিম সিংয়ের মেয়ের মতো। তবে বহু মহল তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। এদিকে, ২০১৭ সালে রামরহিম ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর হানিপ্রীতের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। গ্রেফতার হন তিনি। এরপর বহু অধ্যায় পার করে গুরগাঁওয়ের হাসপাতালে করোনা আক্রান্ত রাম রহিমের অ্যাটেনডেন্ট হয়ে গিয়েছেন তিনি। পেয়েগিয়ছেন পদের জন্য জরুরি পাস।

এই নিয়ে এক মাসে ৪ বার জেলের বাইরে রামরহিম
চলতি মাসে এই নিয়ে ৪ বার জলের বাইরে গেলেন রাম রহিম সিং। এরমধ্যে ৩ বার তিনি স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয়তায় ও একবার অসুস্থ মাকে দেখতে জেল থেকে অল্প সময়ের জন্য ছাড়া পান রামরহিম।

পেটে ব্যথা থেকে রয়েছে রক্তচাপ
রামরহিম আপাতত পেটের ব্যথা থেকে রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। এই সমস্যার জেরে তিনি বহুবার জেল থেকে বেরিয়ে হাসপাতালে গিয়েছেন। চিকিৎসা চলাকালীন তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে।












Click it and Unblock the Notifications