Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উপ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণযোগ্য নয়! কংগ্রেস হাইকমান্ডকে কর্নাটক নিয়ে নয়া প্রস্তাব ডিকে শিবকুমারের

কংগ্রেস হাইকমান্ডের তরফে এখনও কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেনি। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের দুই বড় দাবিদার হলেন রাজ্য কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ডিকে শিবকুমার নিজের অবস্থানে অনড় থাকায় হাইকমান্ডের তরফে এখনও পর্যন্ত একজনকে বেছে নেওয়া কঠিন।

সূত্রের খবর অনুযায়ী, আড়াই বছরের ফর্মুলা নিয়েও আলোচনা হয়েছে দলের অভ্যন্তরে। সেখানে ডিকে শিবকুমারের শর্ত হল, প্রথম আড়াই বছরের মেয়াদ তাঁকে দিতে হবে। দ্বিতীয় আড়াই বছর থাকবে সিদ্দারামাইয়ার জন্য। ডিকে শিবকুমার নাকি বলে দিয়েছেন প্রথম আড়াই বছরের মেয়াদ তাঁকে না দিলে, তিনি কিছুই নেবেন না।

উপ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণযোগ্য নয়! কংগ্রেস হাইকমান্ডকে কর্নাটক নিয়ে নয়া প্রস্তাব ডিকে শিবকুমারের

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ডিকে শিব কুমার উপ মুখ্যমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছেন। তবে কংগ্রেস হাইকমান্ড বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। তারপরে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে দিল্লিতে যাওয়ার পরে দুজনেই রাহুল গান্ধীর সঙ্গে আলাদা আলাদা করে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছেন।

এখানেই শেষ নয়, ডিকে শিবকুমার দিল্লিতে তাঁর ভাই তথা সাংসদ ডিকে সুরেশের বাড়িতে তাঁর সমর্থক বিধায়কদের সঙ্গে কথা বলেছেন। হাইকমান্তের সূত্রে খবর, ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে অনড়। আর এব্যাপারে দলীয় বিধায়কদের সঙ্গে শিবকুমারের আলোচনাও কারও অজানা নয়।

কংগ্রেস সূত্রে খবর সিদ্দারামাইয়াই হেন কিংব শিবকুমার, কেউই একা শপথ নেবেন না। তাঁদের সঙ্গে অন্তত ৮-১০ জন মন্ত্রী শপথ নেবেন। কেননা হাইকমান্ডের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা আর ওয়ান ম্যান শো চান না।

উপ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণযোগ্য নয়! কংগ্রেস হাইকমান্ডকে কর্নাটক নিয়ে নয়া প্রস্তাব ডিকে শিবকুমারের

এদিন কংগ্রেসের কর্নাটক ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা সংবাদ মাধ্যমকে বলেছেন, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্নাটকের বিষয়টি দেখছেন। কংগ্রেস এব্যাপারে সিদ্ধান্ত নিলে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কর্নাটকে কংগ্রেসের নতুন মন্ত্রিসভা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

কে হবেন মুখ্যমন্ত্রী, সেই টানা পোড়েনের মধ্যে এদিন বিকেলে কংগ্রেস হাইকমান্ড নাকি সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করতে একমত হয়েছে। তিনিই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। যদিও রণদীপ সুরজেওয়ালা পরে জানিয়েছেন, এব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণযোগ্য নয়! কংগ্রেস হাইকমান্ডকে কর্নাটক নিয়ে নয়া প্রস্তাব ডিকে শিবকুমারের

সূত্রের খবর অনুযায়ী, সিদ্দারামাইয়া এ শিবকুমার দুজনেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন। দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎকারে শিবকুমার নাকি সিদ্দারামাইয়ার দুর্বল দিকগুলিকে তুলে ধরেন। সিদ্দারামাইয়া যখন আগেরবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সময় খারাপর দিকগুলিকেই শিবকুমার তুলে ধরেন বলে জানা গিয়েছে।

এর আগে ১৩ মে কংগ্রেসের বিপুল জয়ের পরে ১৪ মে বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে কংগ্রেসের বিধায়কদের একটি সভা হয়। সেখানে হাইকমান্ডের পাঠানো তিনজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। সেখানে মল্লিকার্জুন খাড়গেই মুখ্যমন্ত্রী ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে প্রস্তাব পাশ করানো হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+