শরদের পর উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ! শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে জল্পনা
এনসিপিতে বিদ্রোহী হয়ে সদলবদলে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারে যোগদানের পর পর পর দুদিন দুবার দলের সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন অজিত পাওয়ার। বিরোধী জোটের বৈঠকের আগে সেই সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক জল্পনার পর ফের নয়া জল্পনার পারদ চড়ল উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে।
উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী শিবিরের নয়া উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সাক্ষাৎ হল জোট বৈঠকের পরের দিন। উদ্ধব ঠাকরে যখন মহা বিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী ছিলেন তাঁর সরকার। শিবসেনা বিভাজনের পর মহা বিকাশ আগাড়ি সরকারের পতন ঘটে।

মহারাষ্ট্রে এখন শিবসেনার একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের নয়া উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার। তিনি আবার সম্প্রতি অর্থ দফতরের দায়িত্বও পেয়েছেন। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বুধবার প্রাক্তন মিত্র তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছেন।
একনাথ শিন্ডে সরকারে যোগদানের পর প্রথমবার তিনি তাঁর পুরনো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। রাজ্য বিধান পরিষদের সদস্য উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়ে হাউসের কার্যক্রমে অংশ নিয়েছিলেন। আর এই ঘটনা ঘটল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বেঙ্গালুরুতে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই।
অবিভক্ত জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অংশ হিসাবে উদ্ধব ঠাকরের প্রাক্তন মিত্র অজিত পাওয়ার। তিনি পক্ষ পরিবর্তন করে শিবসেনার একনাথ শিন্ডে-বিজেপি জোট সরকারে যোগদানের পর এই আনুষ্ঠানিক সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৈঠকের পরে ঠাকরে বলেন, "আমি অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছি এবং তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমি আশা করি তিনি মানুষের জন্য সঠিক কাজ করবেন। আমি তাঁর সঙ্গে ২০১৯ সালেও কাজ করেছি এবং আমি তাঁর কাজের ধরন জানি। শিবসেনার বিভক্তির ফলে মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের আগে উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী ছিলেন।

উদ্ধব ঠাকরে অজিত পাওয়ারকে অনুরোধ করেন, অর্থমন্ত্রী হিসাবেও দারুন কাজ করে নাগরিকদের সাহায্য করার জন্য। আমি নিশ্চিত যে, রাজ্যের মানুষ সাহায্য পাবে কারণ তাঁর কাছে কোষাগারের চাবি আছে। এখানে উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপটে গত মাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।
অজডিত পাওয়ার ও তাঁর আটজন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বিধায়ক শিন্ডে সরকারে যোগ দেন। তাঁর এই পদক্ষেপটি কার্যকরভাবে পার্টিকে বিভক্ত করেছে। এনসিপি শরদ পাওয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অজিত পাওয়ার তাঁকে ছেড়ে গিয়েই তাঁর এনসিপিকেই প্রকৃত বলে দাবি করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications