রাফালে যুদ্ধবিমান উঠছে ভারতীয় বায়ুসেনার হাতে, তিন বছরের প্রতীক্ষা শেষে প্রহর গোনা শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর রাফালে যুদ্ধবিমান ভারতের হাতে উঠতে চলেছে। ভারতীয় বিমানবাহিনীর তরফে তা স্পষ্ট করা হয়েছে সম্প্রতি। বায়ু সেনাবাহিনীর উপপ্রধান ভিআর চৌধুরী জানান, রাফালের কাজ সম্পূর্ণ হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর রাফালে যুদ্ধবিমান ভারতের হাতে উঠতে চলেছে। ভারতীয় বিমানবাহিনীর তরফে তা স্পষ্ট করা হয়েছে সম্প্রতি। বায়ু সেনাবাহিনীর উপপ্রধান ভিআর চৌধুরী জানান, রাফালের কাজ সম্পূর্ণ হয়েছে। ৮ অক্টোবর তা আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। অর্থাৎ চুক্তি সাক্ষরিত হওয়ার তিন বছর পর রাফালে হাতে উঠছে ভারতীয় বায়ুসেনার।

২০১৬-র ২৩ শে সেপ্টেম্বর ফ্রান্সের কাছে থেকে ৩৬টি রাফালে বিমান কেনার চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে। এই চুক্তি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তা নিয়ে বিতর্কের অবসান না হলেও, রাফালে বিমান ওড়ানোর পরিকল্পনা সারা হয়ে গিয়েছে ভারতীয় বাসুসেনার।
ভিআর চৌধুরী জানান, কোনও যুদ্ধবিমান গ্রহণ করার হয় একটা প্রক্রিয়া মধ্য দিয়ে। সেই অ্যাকসেপ্টেন্স প্রক্রিয়া শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর। এবার শুধু একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা তুলে দেওয়ার পালা। ফ্রান্সে এই অনুষ্ঠান হবে ৮ অক্টোবর। এই অনুষ্ঠানে উপস্থিত থকাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এয়ার চিফ মার্শাল। রাফালের প্রথম ব্যাচটি ভারতে আসবে আগামী বছর এপ্রিল-মে মাসে।
সম্প্রতি ভারতে এসেছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রে জিগেলার। তিনি প্রথম রাফালে যুদ্ধবিমান সরবরাহের ব্যাপারে জানিয়ে যান। এক মাসের মধ্যেই তা সরবরাহ করা যাবে বলে জানিয়ে দেন তিনি। সেইমতোই যথাযথভাবে সজ্জিত রাফালে বিমান হাতে উঠবে ভারতের। এটি ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে বলেও মনে করছে বায়ুসেনা বাহিনী।












Click it and Unblock the Notifications