সানি লিওনিকে 'অশ্লীলতা'-র দায়ে ভারত থেকে তাড়ানোর দাবিতে এফআইআর
নয়াদিল্লি, ১৭ মে : নীল তারকার তকমা ঝেড়ে ফেলে বলিউডে পা রাখা ইন্দো-কানাডিয়ান স্টার সানি লিওনিকে ভারত থেকে তাড়াতে চেয়ে এফআইআর করল হিন্দু জনজাগ্রুতি সমিতি।
কারণ তাদের মতে সানি অশ্লীলতা ছড়াচ্ছেন। তার নামে চলা ওয়েবসাইটে নানা যৌন উত্তেজক ছবি ও ভিডিও রয়েছে যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এবং সর্বোপরি মহিলাদের জন্য অসম্মানকর।

এজন্য সমিতির তরফে ইতিমধ্যেই থানের রামনগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের নানা থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে পুলিশ এই এফআইআরের ভিত্তিতে কিছু করছে না বলেই অভিযোগ সমিতির সদস্যদের।
সানি লিওনি ওরফে করণজিত কৌর ভোহরা রূপ, যৌবন দিয়ে মাতিয়ে দিয়েছেন বলিউড। গত কয়েকবছরে ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বেশি সার্চ করা সেলেবসদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এমনকী গুগল সার্চে প্রধানমন্ত্রী মোদীকেও টপকে গিয়েছেন সানি। সমিতির সদস্যদের মতে এই ট্রেন্ড মারাত্মক। তাই তাঁরা চান অবিলম্বে সানি লিওনিকে ভারত থেকে তাড়ানো হোক এবং তাঁর ওয়েবসাইট বন্ধ হোক।
প্রসঙ্গত, এর আগেও সানির বিরুদ্ধে অশ্নীলতার অভিযোগে রিপোর্ট দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications