ভারতীয় বায়ুসেনা থেকে পাকাপাকি ভাবে বিদায়ের পথে যুদ্ধ বিমান মিগ-২৭
ভারতীয় বায়ুসেনা থেকে পাকাপাকি ভাবে বিদায়ের পথে যুদ্ধ বিমান মিগ-২৭
এবার ভারতীয় বায়ুসেনা থেকে পাকাপাকি ভাবে বিদায় নিতে চলেছে যুদ্ধ বিমান মিগ-২৭। একাধিক যান্ত্রিক গোলযোগের জন্য দীর্ঘদিন থেকেই বাতিলের তালিকায় ঠাঁই পেয়েছিল এক সময়ের দুর্ধর্ষ এই রাশিয়ান যুদ্ধবিমান।

সম্প্রতি ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে রাজস্থানের যোধপুরের বিমান ঘাঁটিতে থাকা শেষ সাতটি মিগ ২৭ যুদ্ধে বিমান চলতি বছরেই তাদের পরিষেবা সম্পন্ন করতে চলেছে। সাথে সাথেই সারা দেশেই বায়ু সেনার যুদ্ধের ইতিহাসে শেষবারের মতো পরিষেবা প্রদান করতে চলেছে বায়ু সেনার পাইলটদের মুখে 'বাহাদুর’ নামে পরিচিত এই বিশেষ যুদ্ধ বিমানটি।
এই প্রসঙ্গে মঙ্গলবার ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ বলেন, "সাতটি মিগ ২৭ বিমান স্কোয়াড্রনটি আগামী ২৭ শে ডিসেম্বর যোধপুরের বিমান ঘাঁটিতে শেষ বারের জন্য তাদের পরিষেবা প্রদান করতে চেলেছে। তার পর থেকেই আর কোথাও এই যুদ্ধবিমান গুলিকে উড়তে দেখা যাবে না।"
এদিকে ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বোমারু বিমান আমদানি করা হয়েছিল ১৯৮০-র দশকে। কিন্তু বার বার দুর্ঘটনার কবলে পড়া যেমন বিভিন্ন অভিযানে ভেঙে পড়ার ঘটনা ঘটলে বিমান গুলির বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি প্রকাশ্যে আসে। সারাইয়ের যন্ত্রপাতি পেতেও সমস্যার মুখে পড়তে হয় প্রযুক্তিবিদদের।
একের পর এক দুর্ঘটনায় বায়ু সেনার অফিসারদের মৃত্যুর কারণে মিগ ২৭ নিয়েও বায়ুসেনা অফিসারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে কার্গিল যুদ্ধের সময়ও ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধ বিমান গুলিকে। বর্তমান বিশ্বে শুধুমাত্র কাজাখিস্তান সেনাবাহিনীর হাতেই রয়ে গিয়েছে বেশ কিছু মিগ ২৭। পরপর দুর্ঘটনার পর শ্রীলঙ্কাও ২০০৩ সাল থেকে বাতিল করে দিয়েছে মিগ ২৭ এর ব্যবহার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications