হাসপাতাল দিল না হুইল চেয়ার, মর্মান্তিক অভিজ্ঞতা দম্পতির

হাসপাতালে নেই হুইল চেয়ার, তাই অসুস্থ স্বামীকে একপ্রকার হিঁচড়েই নিয়ে গেলেন স্ত্রী। ঘটনা কর্ণাটকের শিমোগার।

হাসপাতালে নেই হুইল চেয়ার , তাই অসুস্থ স্বামীকে একপ্রকার হিঁচড়েই নিয়ে গেলেন স্ত্রী। ঘটনা কর্ণাটকের শিমোগার। কর্ণাটকের মেগান সরকারি হাসপাতালে স্বামীকে এক্স-রে রুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোনও হুইল চেয়ার না পেয়ে অসহায় হয়ে পড়েন স্ত্রী ফাহিমাদা ।

এই করুণ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। ৬ সেকেন্ডের সেই ফুটেজে দেখা যায়, অসুস্থ স্বামীর পা ধরে তাকে হিঁচড়ে নিয়ে চলেছেন তাঁর স্ত্রী। এর আগে হাসপাতালের কর্মীদের কাছে হুইল চেয়ারর জন্য দরবার করলেও, তা পাননি ফাহিমাদা। এদিকে তাঁর স্বামী আমির সাব, অনেকদিন ধরেই ভর্তি রয়েছেন সেই হাসপাতালে।

হাসপাতাল দিল না হুইল চেয়ার, মর্মান্তিক অভিজ্ঞতা দম্পতির

গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের ডিরেক্টর ডঃ সুশীল কুমার। উল্লেখ্য, হাসাপাতালের বেহাল পরিষেবার জন্য এর আগেও বহু রোগী সমস্যায় পড়েছেন। অনেকেই ন্যূনতম অ্যাম্বুলেন্স বা হুইল চেয়ার পরিষেবাটুকু থেকে বঞ্চিত হয়েছেন। যার আরেকটি দৃষ্টান্ত এই ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+