২.৭ কোটি টাকা দিয়ে মেলেনি নির্বাচনের টিকিট! লালুর বাড়ির সামনে জামা ছিঁড়ে রাস্তায় গড়়াগড়ি মদনের

বিহারে বিধানসভা নির্বাচনে প্রার্থী-প্রত্যাশীরা অনুগামীদের নিয়ে আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের বাসভবনের সামনে ধরনা চালাচ্ছেন। সেখানেই আজ ঘটল নজিরবিহীন, নাটকীয় কাণ্ড।

বিহার নির্বাচনে লড়ার জন্য দলীয় টিকিট না পেয়ে এক নেতা ক্ষোভে ফেটে পড়লেন। নিজের পোশাক ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি দিতেও দেখা গেল তাঁকে। মদন শাহ নামের ওই ব্যক্তির কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে যুক্ত এবং মধুবন আসন থেকে টিকিট পাওয়ার আশা করেছিলেন। ২০২০ সালের নির্বাচনে এই আসনে তিনি বিজেপির প্রার্থীর কাছে অল্প ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে ছিলেন। মদনের অভিযোগ করেন, "আমার কাছে ২.৭০ কোটি টাকা চাওয়া হয়েছিল। আমি আমার সন্তানদের বিয়ে স্থগিত করে সেই টাকার ব্যবস্থা করেছিলাম। এখন আমি শেষ। অন্তত আমার টাকাগুলো ফেরত দেওয়া হোক।"

এমন গুরুতর অভিযোগ প্রসঙ্গে দলের নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সোমবার। মধুবন আসনে আরজেডি নাকি তাদের কোনও জোটসঙ্গী প্রতিদ্বন্দ্বিতা করবে, তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+