দেশের এই প্রান্তে ধীরে ধীরে ছড়াচ্ছে ডেঙ্গি, মৃত ১১ জন
এখনও পর্যন্ত তামিলনাড়ুতে ১১ জন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
তামিলনাড়ুতে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। এখনও পর্যন্ত ১১ জন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃতদের মধ্য়ে রয়েছে এক ১১ মাসের শিশুও।

তামিলনাড়ুর বিভিন্ন অংশ থেকে ক্রমাগত আসছে ডেঙ্গিতে মৃত্যুর খবর। এছাড়াও তিরুপুর , পুদুচেরি, কৃষ্ণাগিরি থেকে মিলছে ডেঙ্গির প্রকোপের খবর। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও সরকারীভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হচ্ছে না।
সরকারী সূত্রে বলা হয়েছে, বিভিন্ন কারণে জ্বরের খবর আসছে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে। তামিলনাড়ুর তবে জ্বলেরর কারণ নিয়ে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা । তবে পরিস্থিতি মোকাবিলায় নানা ব্যাবস্থা নিচ্ছে তামিলনাড়ু সরকার।












Click it and Unblock the Notifications