ডেঙ্গুর প্রকোপে আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়িতে

ডেঙ্গুর প্রকোপে আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়িতে
শিলিগুড়ি, ২৪ অক্টোবর : ডেঙ্গুর প্রকোপে আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ির বুকে দুই প্রতিবেশী পরিবারের মোট ৭ জনকে ডেঙ্গু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। শিলিগুড়ির মধ্যেই এই ডেঙ্গুর প্রকোপ ছড়াচ্ছে বলে অনুমান করা হচ্ছে। কারণ, আক্রান্তদের মধ্যে কেউই গত কয়েক দিনে শিলিগুড়ির বাইরে যাননি বলে জানিয়েছেন।

শিলিগুড়ির এক ব্যবসায়ী পরিবারের পাঁচ সদস্যের একসঙ্গে ডেঙ্গু হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে। কিন্তু ম্যাক অ্যালাইজা পরীক্ষার পরই ডেঙ্গু হয়েছে কি না তা নিয়ে নিশ্চিত হওয়া যাবে। সূত্রের তরফে জানানো হয়েছে এই ব্যবসায়ীর নাম পবন আগরওয়াল। পবনবাবুর স্ত্রী, কন্যা, পুত্র ও শ্যালক ডেঙ্গুতে আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

অন্য দুই রোগী শিখা ও পীযূষ ডালমিয়া। তাঁরা আগরওয়াল পরিবারেরই প্রতিবেশী বলে জানা গিয়েছে। পীযূষবাবু জানিয়েছেন, যদি ম্যাক অ্যালাইজা পরীক্ষার পর জানা যায় যে সত্য়িই ডেঙ্গু হয়েছে, তাহলে প্রতিবেশী এমনকী শিলিগুড়ি শহরের জন্যও তা উদ্বেগজনক হবে। এবং ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

যদিও স্বাস্থ্য দফতরের সূত্রে জানানো হয়েছে, ব্লক আধিকারিক ও শিলিগুড়ি পুরসভার কর্মীদের ডেঙ্গু আক্রান্তদের উপর নজর রাখতে বলা হয়েছে। জ্বর বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ লক্ষ্য করা গেলে সঙ্গে সঙ্গে সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি করানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গুর কী কী উপসর্গ হতে পারে তা এলাকায় প্রচারও শুরু করতে বলা হয়েছে। যদি ডেঙ্গুর প্রকোপ সামনে আসে তাহলে উত্তরবঙ্গে জাপানি এলসেফেলাইটিসের পর ফের একবার স্বাস্থ্য দফতরকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব স্বাস্থ্য আধিকারিক এবং পুর আধিকারিকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন। ডেঙ্গুর মোকাবিলায় কী ধরণের ব্যবস্থা নেওয়া যেতে পারে তা এই বৈঠকে আলোচনা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+