নোট বাতিলের জেরে সমস্যায় কেন্দ্রীয় মন্ত্রীও, পারলেন না মৃত ভাইয়ের হাসপাতালের বিল মেটাতে!
নোট বাতিলের জেরে মঙ্গলবার ভাইয়ের মৃত্যুর পর চূড়ান্ত সমস্যায় পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। বাতিল নোট এমনকি চেকও নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বেঙ্গালুরু, ২৩ নভেম্বর : সরকারের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে বাদ পড়েননি কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়াও। মঙ্গলবার ভাইয়ের মৃত্যুর পর চূড়ান্ত সমস্যায় পড়েন তিনি।
ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে জন্ডিসে মারা যান সদানন্দ গৌড়ার ভাই ভাস্কর গৌড়া। হাসপাতালের বিল মেটাতে যাওয়ার সময় বেশ সমস্যায় পড়তে হয় সদানন্দ গৌড়াকে। বাতিল হয়ে যাওয়া নোট নিতে অস্বীকার করে হাসপাতাল।

মিডিয়া সূত্রের খবর, এরপর চেকের মাধ্যমে হাসপাতালের বিল দিতে চান কেন্দ্রীয় মন্ত্রী। তাতেও রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর মন্ত্রী হাসপাতা কর্তৃপক্ষেকে বাতিল নোট গ্রহণ করা হবে না বলে একটি লিখিত বিবৃতিতে সই করে দিতে বলেন। এরপরই কিছুটা নরম হয় হাসপাতাল কর্তৃপক্ষ। চেক নিতে রাজি হয় তারা এবং ভাস্কর গৌড়ার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
যদিও সূত্রের খবর সদানন্দ গৌড়া হাসপাতালের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবেন।
উল্লেখ্য জন্ডিস ধরা পরার পর ১০ দিন আগে ম্যাঙ্গালুরুর হাসপাতালে ভাস্কর গৌড়াকে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া মেলেনি এবং মৃত্যু হয় তাঁর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications