প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, আমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে দুর্নীতির কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে যা আমি সংসদে বলতে চাই। তবে সরকার আমাকে বলতে দিচ্ছে না।
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : নোট বাতিল বিতর্কে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে ফের বোমা ফাটালেন সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে দুর্নীতির কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে যা আমি সংসদে বলতে চাই। তবে সরকার আমাকে বলতে দিচ্ছে না।
রাহুলের দাবি, প্রধানমন্ত্রী সম্পর্কে যে ব্যক্তিগত তথ্য আমার হাতে রয়েছে তা সংসদে সকলের সামনে রাখতে চাই। তবে আমাকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন। আমাকে বলতে দেওয়া হলে বড়সড় কিছু সামনে চলে আসতে পারে।

এদিন সমস্ত বিরোধী দল একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেষ সেখানে একেবারে চাঁচাছোলা ভাষায় সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। বলেন, গত একমাস ধরে সমস্ত বিরোধীরা সংসদে আলোচনা চাইছে। তবে প্রধানমন্ত্রী মোদী ও সরকার তা একেবারেই চাইছে না।
একইসঙ্গে তাঁর দাবি, বিরোধীদের সংসদে কথা বলতে দেওয়া হোক। প্রধানমন্ত্রীর সারা দেশের কাছে নোট বাতিল বিষয়ে কৈফিয়তও দাবি করেছেন রাহুল গান্ধী। এভাবে জনসভা ও সরকারি জায়গায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী পালিয়ে বাঁচতে পারবেন না বলেও হুঁশিয়ারি রাহুল গান্ধীর।












Click it and Unblock the Notifications