#Demonetisation : কম অঙ্কের টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম আয়করের কোপে!

নোট বাতিলের সময়ে পুরনো কম অঙ্কের নোট জমা করেছিলেন, সেই তালিকায় কি আপনি পড়েন বলে এসএমএস পাঠিয়েছে আয়কর দফতর? ঘাবড়াবেন না। আপনার কোনও সমস্যায় পড়তে হবে না।

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : নোট বাতিলের সময়ে পুরনো কম অঙ্কের নোট জমা করেছিলেন, সেই তালিকায় কি আপনি পড়েন বলে এসএমএস পাঠিয়েছে আয়কর দফতর? ঘাবড়াবেন না। আপনার কোনও সমস্যায় পড়তে হবে না।[এটিএম থেকে টাকা তোলার সমস্ত বিধিনিষেধ উঠছে ১৩ মার্চ থেকে]

কালো টাকার সন্ধানে ব্যাঙ্ক থেকে যে তথ্য আয়কর দফতরের কাছে পাঠানো হয়েছে, সেই নাম, ঠিকানা, ফোন নম্বর ধরেই সকলের কাছেই মেসেজ, ইমেল চলে গিয়েছে।[এবার নতুন ১০০ টাকা বাজারে আনছে আরবিআই]

#Demonetisation : কম অঙ্কের টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম আয়করের কোপে!

এই দেখে অনেকেই যাদের নাম এই তালিকায় পড়ার কথা নয়, তারা আয়কর দফতরে যোগাযোগ করলে বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, তথ্য সরবরাহে সমস্যা হয়েছে। এদিকে যারা সত্যি করফাঁকি দিয়েছেন তাদের আয়করের তরফে কড়া ভাষায় বলা যায় একেবারে হুমকি দেওয়া হয়েছে। কারণ সবমিলিয়ে মোট ৪.২ লক্ষ কোটি টাকা ব্যাঙ্ক ব্যবস্থায় এসেছে যা আয়কর ফাঁকি দিয়ে রোজগার করা অর্থ।[কত মাস আগে নতুন নোট সিলমোহর দেয় কেন্দ্র? জানাল আরটিআই আইন]

তবে যাদের কাছে মেসেজ বা ইমেল গিয়েছে, তাদের সকলকেই প্রত্যুত্তর দিতে বলা হয়েছে। আয়করের ব্যাখ্যা, তাহলেই বোঝা যাবে, যে তথ্য ব্যাঙ্কগুলির কাছ থেকে এসেছে তার কতদূর সত্য। তথ্য গোলমাল থাকলে কাউকে অযথা হয়রানি করা হবে না বলেও আয়করের তরফে স্পষ্ট জানানো হয়েছে।[আঙুলের ছাপেই হবে টাকা লেনদেন, 'আধার পে' অ্যাপ জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র]

এদিকে আয়করের তরফে চেয়ারম্যান সুশীল চন্দ্র এর আগেই বলেছেন, যে সমস্ত অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আয়করের তথ্য মিলছে না সেগুলিকেই তদন্ত করে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+