ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব কানপুরের মহিলার
উত্তরপ্রদেশের কানপুরে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে না পারলেও সন্তান প্রসব করতে পেরেছেন এক গর্ভবতী মহিলা। প্রসববেদনা উঠতেই সর্বেশা দেবীর অবস্থা দেখে অ্যাম্বুলেন্সের নম্বরে ফোন করা হয়।
কানপুর, ৩ ডিসেম্বর : নোট বাতিলের ঘটনার পরে অনেকে ব্যাঙ্ক বা এটিএমের লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছেন বলে খবর এসেছে। তবে এমন ধরনের ঘটনা ঘটেছে বলে কারও জানা নেই। উত্তরপ্রদেশের কানপুরে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে না পারলেও সন্তান প্রসব করতে পেরেছেন এক গর্ভবতী মহিলা।
খেলতে খেলতে সন্তান প্রসব চিনের কিশোরী ভলিবল খেলোয়াড়ের
স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর
ঘটনাটি ঘটেছে ঝিনঝাক জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায়। মহিলার নাম সর্বেশা দেবী। ব্যাঙ্কের মধ্যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এটি তাঁর পঞ্চম সন্তান বলে জানা গিয়েছে।

ঘটনার সময়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা অন্য মহিলা গ্রাহকরাই সর্বেশা দেবীকে সাহায্য করেন। পুলিশ এসে স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে যায় সর্বেশা দেবীকে।
ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ১১টা থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। তিনি ৫ হাজার টাকা তুলে তা দিয়ে লোহিয়া আবাস ঋণের ইনস্টলমেন্ট পূরণ করতেন। গর্ভবতী অবস্থাতেও তাঁকে ব্যাঙ্কের লাইনে এনে দাঁড় করান শাশুড়ি শশী দেবী।
যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা
৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রসববেদনা উঠতেই সর্বেশা দেবীর অবস্থা দেখে অ্যাম্বুলেন্সের নম্বরে ফোন করা হয়। তবে অ্যাম্বুলেন্স আসার আগেই ব্যাঙ্কের মধ্যেই সন্তান প্রসব করেন সর্বেশা দেবী। সেইসময়ে মহিলারা তাঁকে ঘিরে ছিলেন বলে জানা গিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে দীর্ঘ অসুস্থতার পর স্বামী জসমেরনাথ মারা গিয়েছেন। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলা ও তাঁর সন্তান।












Click it and Unblock the Notifications