Supreme Court on Note Ban: নোট বাতিল বৈধ! সুপ্রিম কোর্টের বড় রায়ে স্বস্তিতে কেন্দ্র
নোট বাতিল বৈধ, এনিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই। এদিন আদেশে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেই সময় ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করা হ
নোট বাতিল বৈধ, এনিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই। এদিন আদেশে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেই সময় ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করা হয়।

পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়
সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চের তরফে নোট বাতিল নিয়ে দায়ের করা ৫৮ টি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এইসব আবেদনগুলিলে ২০২৬ সালে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফে দেওয়া রায়ে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ নয়। বিচারপতি বিআর গাভাই বলেছেন, আরবিআই আইনের ধারা ২৬ (২) অধীনে থাকা ক্ষমতায় ব্যাঙ্কনোটের পুরো সিরিজকে ডিমানিটাইজ করতে ব্যবহার করা যেতে পারে।

৫ বিচারপতির ১ জনের অবস্থান ভিন্ন
পাঁচ বিচারপতির সংখ্যাগরিষ্ঠের রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির মধ্যে শুধুমাত্র নাগারথনাই ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেছেন নোট বাতিল ছিল আইনের পরিপন্থী ক্ষমতার প্রয়োগ। তিনি আরও বলেছেন, বিচারপতি গাভাইয়ের রায়ে এটা বলা নেই যে শুধুমাত্র আরবিআই-এর বোর্ডই নোট বাতিলের সুপারিশ করতে পারে। বিচারপতি নাগারথনা বলেছেন, নোট বাতিলের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করতে হবে। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বেশি হওয়ায় তা পূর্ণাঙ্গ উদ্দেশে প্রয়োগ করা উচিত। নোট বাতিল নিয়ে আলোচনা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। নোট বাতিলের জন্য অধ্যাদেশ বা আইনের প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদরে এড়িয়ে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন বিচারপতি।

৪ জানুয়ারি অবসর নেবেন নেতৃত্বে থাকা বিচারপতি
পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে রয়েছেন এসএ নাজির। তিনি ৪ জানুয়ারি অবসর নেবেন। তাঁর নেতৃত্বেই ২০২৬-র ৮ নভেম্বরের নোট বাতিলের সিদ্ধান্ততে চ্যালেঞ্জ করে ৫৮ টি আবেদনের শুনানি করেছে। বিচারপতি নাজির, বিচারপতি গাভাই এবং বিচারপতি নাহারখনা ছাড়াও পাঁচ বিচারপতির বেঞ্চের অন্য দুই সদস্য হলেন এএস বোপান্না এবং ভি রামাসুব্রামানিয়ান।

শুনানিতে নোটবাতিলকে ত্রুটিপূর্ণ বলেছিলেন চিদাম্বরম
নোটবাতিল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আইনজীবী পি চিদাম্বরম। প্রসঙ্গত চিদাম্বরম বলেছিলেন নোট বাতিলের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ ছিল। তিনি বলেছিলেন, সরকার আইনি দরপত্র সম্পর্কিত কোনও প্রস্তাব শুরু করতে পারে না। তা শুধুমাত্র আরবিআই-এর কেন্দ্রীয় সুপারিশের ভিত্তিতে করা যেতে পারে। শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে বলা হয় নোটবাতিলের সিদ্ধান্ত চিন্তাভাবনা করেই করা হয়েছে। জাল টাকা, সন্ত্রাসে অর্থ জোগান বন্ধ করা, কালো টাকা এবং কর ফাঁকির বিরুদ্ধে লড়াই করতেই বৃহত্তর কৌশলের অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications