#NoteBan : এই একটি কারণে সকলে নরেন্দ্র মোদীর প্রশংসা পঞ্চমুখ হতেই পারেন
নোট বাতিলের ফলে কালো টাকার রমরমা বা দুর্নীতি বন্ধ হবে কিনা তা সময়ই বলবে, তবে সিগারেট কেনা প্রায় অর্ধেক বন্ধ হয়ে গিয়েছে।
নয়াদিল্লি, ২২ নভেম্বর : শাস্তির ভয় দেখিয়ে যা করা যায়নি, বিজ্ঞাপনী প্রচার করে যা মানুষকে বোঝানো যায়নি, তাই সম্ভব হয়েছে নোট বাতিলের পর থেকে। নোট বাতিলের অন্যতম সফল কার্যসিদ্ধি হিসাবেও একে তুলে ধরলে অত্যুক্তি হবে না।
ওড়িশায় ব্যাঙ্ক থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকার বাতিল নোট চুরি
৫০০ ও হাজার টাকার নোট বন্ধ করে কী কেরামতি করলেন মোদী? জেনে নিন
নোট বাতিলের ফলে কালো টাকার রমরমা বা দুর্নীতি বন্ধ হবে কিনা তা সময়ই বলবে, তবে সিগারেট কেনা প্রায় অর্ধেক বন্ধ হয়ে গিয়েছে। ছোট পানের দোকানের দোকানি থেকে পাইকারি সিগারেট বিক্রেতা, সকলেই একযোগে জানাচ্ছেন, নোট বাতিলের পরে অন্তত ৪০ শতাংশ হারে সিগারেট বিক্রি কমে গিয়েছে।

তাদের মতে, খুচরো সঙ্কটের ফলেই এই অবস্থা। যার ফলে অনেক চেন স্মোকারেরই তথৈবচ অবস্থা। এক দোকানি জানাচ্ছেন, নোট বাতিলের ঘোষণার পরের চারদিনে তিনি একটিও সিগারেট বিক্রি করেননি। আগের চেয়ে এখন বিক্রি বেড়েছে তবে সবমিলিয়ে প্রায় ৪০ শতাংশ ঘাটতি রয়েছে সিগারেট বিক্রিতে।
নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ
নোট বাতিল হবে, ৬ মাস আগে জানিয়েছিল গুজরাতের সংবাদপত্র!
শুধু একজন দোকানিই নয়, প্রায় সমস্ত পানের দোকানের মালিকেরই বক্তব্য, নোট বাতিলের ফলে ব্যবসা ধাক্কা তো খেয়েইছে, তবে সিগারেট বিক্রি প্রায় হুহু করে কমে গিয়েছে। এবং সারা দেশের সর্বত্রই একই অবস্থা।
যারা সিগারেট ছাড়ার কথা ভাবছেন বা ধূমপানকে বিদায় জানাতে চেয়েও পারছেন না, তাদের জন্য এর থেকে ভালো সুযোগ হতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সুযোগে কেউ কেউ ধূমপান ছেড়েও দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে শত বিরোধিতা থাকলেও এই একটি বিষয়ে কমবেশি সকলেই খুশি হয়েছেন, এমনটা আশা করাই যায়।












Click it and Unblock the Notifications