বিগ বাজারের পর এবার ভোডাফোন আউটলেটে গেলেই মিলবে নগদ টাকা
ভোডাফোনের বিজনেস হেড সুরেশ শেঠি জানিয়েছেন, ভোডাফোন এম পেসা গ্রাহকদের এটিএম বা ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হবে না। যেকোনও এম পেসা আউটলেটে গেলেই নিজেদের টাকা তুলতে পারবেন।
নয়াদিল্লি, ২৪ নভেম্বর : কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এগিয়ে এল মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানি ভোডাফোন। ভোডাফোনের 'এম-পেসা' গ্রাহকরা এখন দেশের ১ লক্ষ ২০ হাজার ভোডাফোন আউটলেটে গেলেই নগদ পেয়ে যাবেন।
জিওকে টেক্কা দিতে ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!
ভোডাফোনের বিজনেস হেড সুরেশ শেঠি জানিয়েছেন, ভোডাফোন এম পেসা গ্রাহকদের এটিএম বা ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হবে না। যেকোনও এম পেসা আউটলেটে গেলেই নিজেদের ডিজিট্যাল ওয়ালেট থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক।

ডিজিট্যাল ওয়ালেট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিজিট্যাল মাধ্যমেই লোড করা যেতে পারে। এই এম-পেসা ওয়ালেট দিয়ে আপনি অনলাইনে কেনাকাট, বিল পেমেন্ট অথবা পরিবার-বন্ধুকে টাকাও পাঠাতে পারেন।
তবে যে গ্রাহকেরা টাকা তুলতে চাইছেন তাদের নিজেদের সচিত্র পরিচয়পত্র নিয়ে নিকটের এম পেসা আউটলেটে যেতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে টাকা তুলতে পারবেন আপনি।
এই এম পেসা আউটলেট দিয়ে আপনি মোবাইলে রিচার্জ, ডিটিএইচ বিল পেমেন্টের মতো কাজ করতে পারবেন। সবচেয়ে সুবিধার ভোডাফোনের গ্রাহক হোন অথবা না হোন, এম পেসা অ্যাপ যেকেউ ডাউনলোড করতে পারবেন।












Click it and Unblock the Notifications