'গুঁড়িয়ে দেওয়া হোক রাষ্ট্রপতি ভবনকে ', কিসের প্রেক্ষিতে এই বিতর্কিত মন্তব্য আজম খানের
এবার রাষ্ট্রপতি ভবন, তাজমহলকে গুঁড়িয়ে দেওয়া হোক, বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জাতীয় রাজনীতির আরেক নেতা সমাজবাদী পার্টির আমজ খান।
তাজমহলকে দেশের সংস্কৃতির 'কলঙ্ক' বলে ইতিমধ্যেই বিপাকে পড়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। আর এবার রাষ্ট্রপতি ভবন, তাজমহলকে গুঁড়িয়ে দেওয়া হোক, বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জাতীয় রাজনীতির আরেক নেতা সমাজবাদী পার্টির আমজ খান।

আজম খানের বক্তব্য, "আমাদের উচিত দাসত্বের সমস্ত নিদর্শন মিটিয়ে দেওয়া হোক, যা থেকে আমাদের শাসকদের গন্ধ আসে। আমি এটা আগেও বলেছি। পার্লামেন্ট, কুতুব মিনার, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লা, আগ্রার তাজমহল.... সব "। উল্লেখ্য, দেশের গর্বের নির্দশনগুলিকে এভাবে ভেঙে ফেলার ডাক দিয়ে আপাতত তুমুল বিতর্ক খাড়া করেছেন আজম খান। তিনি এই কথা কটাক্ষের সুরে বলেছেন নাকি, গুরগম্ভীরভাবেই নিজের অবস্থান পেশ করেছেন , তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এর আগে , বিজেপি নেতা সঙ্গীত সোম তামজমহল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়েন। তিনি বলেন , 'তাজমহলকে পর্যটন পুস্তিকা থেকে বাদ দিয়ে দেওয়ায় দেশজুড়ে গেল গেল রব উঠেছে। কিন্তু কোনও ইতিহাসের কথা বলছি আমরা। তাজমহল যিনি তৈরি করিয়েছেন, সেই শাহাজান নিজের বাবাকে বন্দি করেছিলেন। তিনি হিন্দুদের হত্যা করার পরিকল্পনা করেছিলেন। এটাই যদি ইতিহাস হয় তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা সেই ইতিহাস পাল্টে দেব।'
প্রসঙ্গত উল্লেখ্য, এমাসের শুরুতেই তাজমহলকে উত্তরপ্রদেশ সরকারের পুস্তিকা থেকে বাদ দেওয়া নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার। সেই বিতর্কের ঝড় থামতে না থামতেই আবারও ঐতিহাসিক ইমারত নিয়ে নতুন বিতর্ক দেখা দিল উত্তরপ্রদেশের তথা জাতীয় রাজনীতিতে।












Click it and Unblock the Notifications