ভেঙে পড়ছে গণতন্ত্রের ভিত, যোগী শাসনের তীব্র সমালোচনায় খোলা চিঠি ৭৪ জন প্রাক্তন আমলার
ভেঙে পড়ছে গণতন্ত্রের ভীত, যোগী শাসনের তীব্র সমালোচনায় খোলা চিঠি ৭৪ জন প্রাক্তন আমলার
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্চয়েত নির্বাচনের উত্তাপ উত্তরপ্রদেশে সর্বত্র। এদিকে করোনা মোকাবিলা, হাথরস গণধর্ষণ কাণ্ড, প্রশাসনিক কর্তার হাতে সাংবাদিকের মার বা গত বছরের সিএএ-এনআরসি আন্দোলন সহ একাধিক ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে যোগীসরকারের ভূমিকা। কার্যত ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। আর এই অভিযোগেই এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোলা চিঠি দিলেন ৭৪ জন প্রাক্তন আমলা।

সূত্রের খবর, এই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাক্তন আইএফএস, আইপিএস, আইএএসরা। তাঁদের এই খোলা চিঠিকে সমর্থন জানিয়েছেন রাজ্যের প্রায় দুশোর বেশি বিশিষ্ট নাগরিক। রাজ্যের আইন-শৃঙ্খলা অবস্থার চূড়ান্ত অবনতি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। চিঠিতে স্পষ্ট ভাষায় অভিযোগ করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হলেও বারংবার প্রতিবাদকারীদের গ্রেফতার করা হচ্ছে। বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়।
পুলিশ হেফাজতে মৃত্যু, লাভ জিহাদের নামে মুসলিম পুরুষদের নিগ্রহ, গো হত্যার ভুয়ো অভিযোগে নিয়েও সরব হয়েছেন প্রাক্তন আমলা সহ বিশিষ্টজনেরা।এমনকী হাথরসের গণধর্ষণ কাণ্ডে যেভাবে তড়িঘড়ি মৃত তরুণীর দেহ সৎকার করা হয়েছে তারও কড়া সমালোচনা করা হয়েছে। অভিযোগ এই কাজের মধ্যেই পরিষ্কার কীভাবে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে প্রমাণ লোপাটে সাহায্য করেছে খোদ প্রশাসন। এই অবস্থা চলতে থাকলে শীঘ্রই ভেঙে পড়বে গণতন্ত্রের ভীত, অভিযোগ এমনটাই।
অন্যদিকে আপরাধ আইনে নেওয়া পদক্ষেপ, কোনরকম বিচার ছাড়া হত্যা, সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মান্তকরণ আইনের অপব্যবহার, গুন্ডারাজ, এবং করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন বিদ্বজনেরা। সংবিধান এবং আইনের শাসনের উল্লিখিত মূল্যবোধ আর তা রূপে যোগী সরকারের চূড়ান্ত ব্যর্থতারও চূড়ান্ত সমালোচনা করেছেন সকলে। এদিকে এই খবরে ইতিমধ্যেই তীব্র চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে বিধানসভা ভোটের আগে এই চিঠি যে যোগীর স্নায়ুর চাপ আরও খানিকটা বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications