'গণতন্ত্র ব্যালট দিয়ে হয়, বুলেট দিয়ে নয়', দিল্লির পারদ চড়িয়ে বিরোধীদের খোঁচা যোগীর

শাহিনবাগ সহ একাধিক ইস্যুতে উস্কানির অভিযোগ তুলে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর তার উত্তর দিয়ে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন , 'বিজেপি হিংসার বিরোধী'।

 'কেজরিওয়াল কিচ্ছু করছেন না'

'কেজরিওয়াল কিচ্ছু করছেন না'

শাহিনবাগের পরিস্থিতি তৈরির জন্য দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, আপ সরকার কিছুতেই দেশ বিরোধীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করছে না। এদিন দিল্লি নির্বাচনের পারদ চড়িয়ে কেজরিওয়ালের দাবি, ' অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সহযোগীরা সরকার থেকে একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছেন শাহিনবাদের মতো ঘটনার দ্বারা।'

 বিজেপি হিংসার বিরুদ্ধে!

বিজেপি হিংসার বিরুদ্ধে!

এদিন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ১৮০ ডিগ্রি আক্রমণ শানিয়ে এদিন বিজেপির প্রচার অভিযানের তেজ বাড়ান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ' গণতন্ত্র ব্যালটে চলে, বুলেটে নয়। ' এরপরই তাঁর দাবি, বিজেপি একটি অহিংস দল।

 কেজরিওয়ালকে আক্রমণ যোগীর

কেজরিওয়ালকে আক্রমণ যোগীর

এদিকে, যোগী আদিত্যনাথ বলেন, ' কেজরিওয়াল বিশ্বসই করেন না ভারতীয় সেনার সাহসিকতায়। আর তার জন্যই তিনি প্রশ্ন তোলেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। ... তিনি নিজের দেশের থেকে নিজের ভবিষ্যতের চিন্তায় বেশি মগ্ন। ... '

 যোগী আদিত্যনাথ নিয়ে নিষেধাজ্ঞার আর্জি

যোগী আদিত্যনাথ নিয়ে নিষেধাজ্ঞার আর্জি


এর আগে দিল্লি নির্বাচনের প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ নিজের কটাক্ষের নিশানায় রাখেন শাহিনবাগকে। বারবার শাহিনবাগ প্রসঙ্গে তিনি একের পর এক তোপ দাগতে শুরু করেন। তোপের মুখে ফেলেন দিল্লির শাসকদল আপকেও। আর তারপরই আদিত্য়নাথকে যাতে নিষেধাজ্ঞার মধ্যে রাখার আর্জি জানায় আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+