চাকরির দাবিতে অবরোধ মোদীর দল শাসিত রাজ্যে! বাতিল বহু ট্রেন

রেলে চাকরির দাবিতে হাজারো ছাত্রের অবরোধের জেরে স্তব্ধ মুম্বইয়ের রেল চলাচল। মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে সুবার্বন ট্রেন চলাচল বন্ধ হওয়ার জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

রেলে চাকরির দাবিতে হাজারো ছাত্রের অবরোধের জেরে স্তব্ধ মুম্বইয়ের রেল চলাচল। মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে সুবার্বন ট্রেন চলাচল বন্ধ হওয়ার জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অবরোধকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং তাঁরা রেলের বিরুদ্ধে স্লোগান দেন। অবরোধকারী ছাত্রদের অভিযোগ, তাঁরা পরীক্ষায় পাশ করে গেলেও এখনও চাকরি দেয়নি রেল।

চাকরির দাবিতে অবরোধ মোদীর দল শাসিত রাজ্যে! বাতিল বহু ট্রেন

গত চার বছরে কোনও নিয়োগ হয়নি। এমনটাই অভিযোগ করেছে অবরোধকারী ছাত্ররা। তাঁরা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছোটাছুটি করলেও কোনও ফল মেলেনি। এরই মধ্যে ১০ ছাত্র আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন অবরোধকারীরা।

যতক্ষণ না পর্যন্ত রেলমন্ত্রী পীযূষ গোয়েল সেখানে যাবেন, এবং অবরোধকারী ছাত্রদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ অবরোধ তোলা হবে না হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারী ছাত্ররা। মুম্বই ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে বারবার আবেদন করেও কোনও ফল হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের।

যদিও সেন্ট্রাল রেলের তরফে অবরোধকারী ছাত্রদের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ছাত্রদের শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল। তবে চাকরি দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে রেলের তরফে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিসের পর চাকরি দেওয়ার কোন নিয়ম নেই বলেই জানিয়েছে রেল। যদি রেলমন্ত্রকের তরফে চাকরির ক্ষেত্রে ২০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে এইসব প্রার্থীদের জন্য। চাকরির জন্য এখনও একটি বিজ্ঞপ্তি জারি রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। জানিয়েছে সেন্ট্রাল রেল কর্তৃপক্ষ।

সকাল ৭ টায় অবরোধ শুরু করেন ছাত্ররা। ফলে মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। সেন্ট্রাল রেলের সিপিআরও জানিয়েছেন, অবরোধ তুলতে মুম্বই পুলিশের সঙ্গে জিআরপি এবং আরপিএফ অবরোধকারী ছাত্রদের সঙ্গে কথা বলছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ নীতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+