লকডাউনের মাঝেই ভারতে হুহু করে বাড়ছে পর্নোগ্রাফির চাহিদা
লকডাউনের মাঝেই ভারতে হুহু করে বাড়ছে পর্নোগ্রাফির চাহিদা
শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। সদা ব্যস্ত জনপদ এখন প্রায় শুনশান। অফিসের ক্লান্তি, ব্যস্ততা ছুটোছুটি, ভীড় কাটিয়ে অধিকাংশ মানুষই রয়েছেন ছুটির মেজাজে। ওয়ার্ক ফ্রম হোমেও কাজ মিটিয়েও থেকে যাচ্ছে অঢেল সময়। আর ঠিক এই সময়েই রাতারাতি বেড়ে গেছে পর্ন সাইটের ট্রাফিক।

দেশে পর্ন সাইটের ট্রাফিক বেড়েছে ৯৫%
একদিকে হুহু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অধিকাংশ মানুষই করোনা আতঙ্কে মানসিক ভাবে বিধ্বস্ত। এর মাঝেই, সমীক্ষা বলছে এই লকডাউনেই দেশে পর্ন দেখার হার ও প্রায় বৃদ্ধি পেয়েছে প্রায় ৯৫%। অবসর কাটাতে ওয়েবসিরিজ, ইউটিউবের পাশাপাশি পর্ন সাইটগুলিকেও বেশ আপন করে নিয়েছেন ভারতবাসী।

দেশে সাড়ে ৩ সাজার পর্ন সাইটে নিষেধাজ্ঞা থাকলেও পর্ন দেখার প্রবণতা কমেনি
এদিকে বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটি পর্ন সাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সরকারি ভাবে। অনেক টেলিকম কোম্পানির তরফে বন্ধ ও করে দেওয়া হয়েছিল কয়েক হাজার ওয়েবসাইট। কিন্তু তাতে বিন্দুমাত্র থেমে থাকেনি পর্ন দর্শন। সমীক্ষা বলছে, এত নিষেধাজ্ঞার পরেও ৮৯ শতাংশ মানুষ নিয়মিত ফোনেই পর্ন সাইট গুলি পরিদর্শন করেন। পাশাপাশি,৩০-৪০ শতাংশ মানুষ পর্ন দর্শনের পাশাপাশি, ভিডিও গুলো ডাউনলোড করে সংগ্রহ করেন বলেও জানা যাচ্ছে।

কৈশোরেই বাড়ছে পর্ন দেখার প্রবণতা
তবে উদ্বেগের কারণ এই যে, দেখা যাচ্ছে কিশোর-কিশোরী দের মধ্যেই হুহু করে বাড়ছে পর্ন দেখার প্রবণতা। ব্যাঙ্গালোরের ১০ টি স্কুলের মোট ৪০০ শিক্ষার্থীর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় জানা গেছে যে, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থী ১০ বছর বয়সের আগেই ইন্টারনেটে অশ্লীল ছবি, ও পর্ন দেখায় অভ্যস্ত হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications