বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট, তৃতীয় তরঙ্গ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র
বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট, তৃতীয় তরঙ্গ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র
করোনা সেকেন্ড ওয়েভের ধাক্কা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। একটা দুটো করে ক্রমশ বাড়তে শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। েডল্টা ভ্যারিয়েন্টের কারণেই করোনার তৃতীয় তরঙ্গ ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

লকডাউনে ছাড়
একাধিক রাজ্যে লকডাউন প্রায় উঠেই গিয়েছে। খুলে দেওয়া হয়েছে শপিং মল, জিম, স্পা, বিউটি পার্লার, বিয়ে অনুষ্ঠানেরও অনুমতি দেওয়া হয়েছে একাধিক রাজ্যে। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। সিমলা, মানালি, দেরাদুন, ধর্মশালা দেখলে বোঝার উপায় নেই যে দেশে মহামারী চলছে। মাস্ক ছাড়াই পর্যটকরা রাস্তায় ঘুরছেন। সিমলা ম্যালে তো পর্যটকের ঢল নেমেছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ
জুলাই মাসের প্রথম দিকে কয়েকটি মাত্র রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছিল। সেই সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রায় ৮০টি রাজ্যে ডেল্টা ভ্যারিসেন্টের সন্ধান মিলেছে। এছাড়াও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেরও সংক্রমণ দেখা দিয়েছে একাধিক রাজ্যে। গবেষকদের দাবি ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আগের ভ্যারিয়েন্টের থেকে বেশি দ্রুত ছড়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট।

করোনা টিকাকরণে ঘাটতি
করোনা িটকাকরণে ঘাটতি দেখা দিয়েছে। মে-জুন মাসে যে গতিতে করোনার টিকাকরণ হয়েছিল সেটা অনেকটাই থমকে গিয়েছে জুলাই মাসে। সেই হারে আর করোনার টিকাকরণ হচ্ছে না জুলাই মাসে। কাজেই সেদিক থেকে একটা নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকেই যায়। একই সঙ্গে বেশ কয়েকটি করোনা ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টে কাজ করছে না বলে খবর প্রকাশ্যে এসেছে। যদিও কোভ্যাক্সিন এবং কো ইউন দুটি করোনা টিকাই ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় সক্রিয় বলে জানানো হয়েছে।

থার্ড ওয়েভের আশঙ্কা
যেভাবে ফের জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে। তাতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষ উদ্বেেগ গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্টর সংক্রমণ যেভাবে বাড়বে তাতে উদ্বেগ বাড়ছে। মার্কিন মুলুকে ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications