করোনার ডেল্টা স্ট্রেন উচ্চ ঝুঁকিপূর্ণ ভ্যাকসিন না নেওয়া মানুষদের জন্য
ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমে গিয়েছে। টানা আট দিন ধরে ৫০ হাজারের নিচে করোনার গ্রাফ। মে মাসে করোনার দ্বিতীয় তরঙ্গ শীর্ষে পৌছেছিল। ৫ জুলাই তা নিচে নেমে এসেছে।
ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমে গিয়েছে। টানা আট দিন ধরে ৫০ হাজারের নিচে করোনার গ্রাফ। মে মাসে করোনার দ্বিতীয় তরঙ্গ শীর্ষে পৌছেছিল। ৫ জুলাই তা নিচে নেমে এসেছে। কিন্তু তৃতীয় তরঙ্গের পূর্বাভাসে ফের করোনা মহামারীর আতঙ্কে দেশ। তার উপর ডেল্টা ভারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে আরও।

ভারতে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ। আবার তৃতীয় তরঙ্গের আগমন-বার্তায় ইরান, ইরাক, রাশিয়া, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো কয়েকটি দেশেও সংক্রমণের প্রবণতা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। উপরের বেশিরভাগ দেশে জিনোম সিকোয়েন্সিং ডেল্টা ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক।
ভারতে প্রথম চিহ্নিত ডেল্টা ভ্যারিয়েন্ট B.1.617.2 নামেও পরিচিত। বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে, বিশ্বের কমপক্ষে ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতির করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্যসংখ্যার মহাপরিচালক ডেল্টাকে এখন পর্যন্ত চিহ্নিত রূপগুলির মধ্যে সবচেয়ে সংক্রামক হিসাবে বর্ণনা করেছেন।
নতুন প্রজাতির এই করোনা ভাইরাস এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে বহুল পরিমাণে বেড়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে মায়ানমার, রাশিয়া, ইরাক, মায়ানমার এবং থাইল্যান্ডের জন্য বেড়েছে। এদিকে, এসবিআই রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, তৃতীয় তরঙ্গ ২০২১ সালের অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে আঘাত হানতে পারে।












Click it and Unblock the Notifications