ভারতে প্রায় আড়াইলক্ষ প্রাণহানির দায় ডেল্টার, আবারও সেরকম অবস্থা হতে পারে, দাবি UN-র
ভারতে প্রায় আড়াইলক্ষ প্রাণহানির দায় ডেল্টার, আবারও সেরকম অবস্থা হতে পারে, দাবি UN-র
ওমিক্রনের সংক্রমণের কারণে সারাদেশে করোনার তৃতীয় ওয়েভ চলছে৷ যদিও সংক্রমণ বাড়লেও মৃত্যু হার এবং হাসপাতালে ভর্তি তুলনায় অনেকটায় কম এবার৷ তবে এখনই গা ছাড়া দেওয়াতে বারন করছে রাষ্ট্রসংঘ৷ দ্বিতীয় করোনা ওয়েভ-এ(মনে করা হয় করোনার ডেল্টা স্ট্রেনের কারনেই এটি হয়েছিল) প্রচুর মানুষের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রসংঘ সাবধান করছে ভবিষৎ নিয়ে৷

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ডেল্টা স্ট্রেনের কারণে ভারতে তৈরি হওয়া প্রাণঘাতী দ্বিতীয় ওয়েভ ২০২১ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতে ২ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে ব্যাহত করেছে। একই সঙ্গে UN-র পক্ষ থেকে সতর্ক করা হয়েছো যে আবারও এরকম সমস্যার মুখে পড়তে পারে দেশ৷ ফ্ল্যাগশিপ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২২ রিপোর্টে আরও বলা হয়েছে যে করোনার উচ্চ সংক্রামক স্ট্রেন ওমিক্রনের কারণে দেশে নতুন করোনা ওয়েভ চলছে! এই মহামারীটির আবারও দেশের মানুষ ও অর্থনীতির ক্ষতি করার ক্ষমতা রাখে। রাষ্ট্রসংঘের অনুমান তৃতীয় ওয়েভেও সংক্রমন ও মৃত্যু আরও বাড়বে৷
রাষ্ট্রসংঘের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডেল্টা স্ট্রেনের কারণে ভারতে সংক্রমণের একটি মারাত্মক ঢেউ গত এপ্রিল থেকে জুনের মধ্যে ২ লষ ৪০ হাজার মানুষের জীবন কেড়েছে৷ করোনার প্রথমে ওয়েভে লকডাউন চলাকলীন দেশে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তার পুনরুদ্ধার ব্যাহত করেছে। এবং নিকট ভবিষ্যতে আবার একই রকম সময় ফিরতে পারে করোনার কারণে। রিপোর্টে আরও বলা হয়েছে করোনাকে সামলানোর জন্য একটি টেকসই বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রয়োজন। করোনা ভ্যাকসিনগুলির সর্বজনীন ব্যবহার যে ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে৷ নাহলে করোনা মহামারী বিশ্ব অর্থনীতিতে বারবার ঝুঁকি তৈরি করতে থাকবে।
প্রসঙ্গত ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ১,৫৪,৬১,৩৯,৪৬৫ টি টিকা দেওয়া হয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ ভারত জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সে সময় মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং হঠাৎ সংক্রমণের বৃদ্ধি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ভেঙে ফেলেছিল! দেশে এখন ওমিক্রন সংক্রমণ বাড়ছে প্রতিদিন স্বাথ্যমন্ত্রকের তথ্য দেখে বিশেষজ্ঞরা বলছে শীঘ্রই এই সংক্রমণ ডেল্টার সংক্রমণকেও ছাড়িয়ে যাবে। UN-রপ্রতিবেদনে আরও বলা হয়েছে ওমিক্রনের কারণে দক্ষিণ এশিয়া বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে। আপেক্ষিকভাবে কম টিকাকরণ এই অঞ্চলে করোনার নতুন রূপ এবং বারবার প্রাদুর্ভাবের জন্য দায়ি বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের প্রতিবেদন!












Click it and Unblock the Notifications