টিকা পরবর্তী সংক্রমণে ৮০ শতাংশ কেসের নেপথ্যেই ডেল্টা, আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

টিকা পরবর্তী সংক্রমণে ৮০ শতাংশ কেসের নেপথ্যেই ডেল্টা, আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

দ্বিতীয় ঢেউয়ের তেজ কমতে না কমতেই ইতিমধ্যেই গোটা বিশ্বে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে বিশ্বজুড়ে নতুন করে করোনা উত্থানের পিছনে ডেল্টা স্ট্রেনকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা অন্যদিকে ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউয়ের মূল কারিগর এই ডেল্টাই। এমতাবস্থায় এবার ডেল্টা নিয়ে আইসিএমআর-র সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

 আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

আইসিএমআর বলছে বর্তমানে ভারতে যে সমস্ত ব্যক্তিরা টিকাকরণের পর করোনা আক্রান্ত হয়েছিলেন বা করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন তাদের সিংহভাগই ডেল্টার কবলে পড়েছিলেন। পরিসংখ্যানের বিচারে সংখ্যাটা ৮০ শতাংশের উপরে। এদিকে দেশের মধ্যে আইসিএমআরই প্রথম এই টিকাকরণ পরবর্তী আক্রান্ত ব্যক্তিদের উপর এই ধরণের সমীক্ষা চালায়।

 ডেল্টা নিয়ে বাড়ছে উদ্বেগ

ডেল্টা নিয়ে বাড়ছে উদ্বেগ

এদিকে ডেল্টার ভয়াবহতা নিয়ে দীর্ধদিন থেকেই উদ্বেগের কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডেল্টার নয়া দোসর ডেল্টা প্লাস নিয়ে বাড়ছে আতঙ্ক। এই দুই স্ট্রেনই টিকার বেড়াজাল ভেঙে শরীরে আক্রমণ চালাতে সক্ষম বলে দাবি করেছিলেন অনেক গবেষক। যদিও সপক্ষে বিস্তর গবেষণার প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু বর্তমানে আইসিএমআর-র এই চাঞ্চল্যকর তথ্যে নতুন করে বাড়ছে আতঙ্ক।

 ৬০৪ জন নিয়েছিলেন কোভিশিল্ড

৬০৪ জন নিয়েছিলেন কোভিশিল্ড

তবে আশার কথা এই এই টিকা প্রাপ্ত আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার খুবই কম। সূত্রের খবর, এই ধরণের মোট ৬৭৭ জন রোগীর উপর সমীক্ষা চালায় আইসিএমআর। এই ৬৭৭ জন আক্রান্তের মধ্যে সংক্রমণের পূর্বে ৭১ জন কোভ্যাক্সিন নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ৬০৪ জন নিয়েছিলেন কোভিশিল্ড।অন্যদিকে এদের মধ্যে দজুন আবার চিনা টিকা শিনোফার্ম নিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

 তিন জনের মৃত্যু

তিন জনের মৃত্যু

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে তিন জনের মৃত্যু হয় বলে খবর। মোট সংখ্যার বিচারে দেখা যাচ্ছে প্রায় ৮৬.০৯ শতাংশ ক্ষেত্রে টিকাকরনের পরে সংক্রমণের নেপথ্য রয়েছে ডেল্টা। এদের মধ্যে আবার ৯.৮ শতাংশ রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তিরও প্রয়োজন পড়ে। মরা যান ০.৪ শতাংশ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+