জম্মু ও কাশ্মীরের সীমানা নির্ধারণের প্রক্রিয়া শুরু, চিঠি ২০ জেলা প্রশাসককে
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সীমানা নির্ধারণের প্রক্রিয়া শুরু হল। কমিশন ২০ জেলা প্রশাসককে এই মর্মে চিঠি লিখেছে।
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সীমানা নির্ধারণের প্রক্রিয়া শুরু হল। কমিশন ২০ জেলা প্রশাসককে এই মর্মে চিঠি লিখেছে। সেই চিঠিতে জম্মু ও কাশ্মীরের জনগণের প্রাথমিক তথ্য, জনসংখ্যা সংক্রান্ত তথ্য, পাশাপাশি জেলা প্রশাসনের রাজনৈতিক মানচিত্রও তুলে ধরতে বলা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, চিঠিটি এ মাসের প্রথম সপ্তাহে সমস্ত ডিসিদের কাছে পাঠানো হয়েছিল। এরপর কমিশন দু'দিনের মধ্যে জবাব চাইলে সপ্তাহের শেষের দিকে সমস্ত ডিসি কর্তৃক তা প্রেরণ করা হয়। বিধানসভা ও সংসদীয় ক্ষেত্রগুলি চিত্রিত করার জন্য ২০২০-র ফেব্রুয়ারি-মার্চ মাসে গঠন করা হয়েছিল কমিশনটি। গত মার্চে এক বছরের মেয়াদ বাড়ানো হয়েছিল।
এই সীমা নির্ধারণের পরই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু ও কাশ্মীরে। যদিও জেলা উন্নয়ন কাউন্সিলের ভোটগ্রহণ আগের রাজনৈতিক সীমা এবং ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমানা জম্মু ও কাশ্মীর সংবিধানের অধীনে ছিল এবং সেখানে পৃথকভাবে জনগণের প্রতিনিধিত্ব আইন ছিল। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে, সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হয়েছিল এবং বিধানসভা ও সংসদীয় আসন চিহ্নিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনকে।
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত কমিশন এবং অন্য দু'জন সদস্যের সমন্বয়ে গঠিত এই কমিশন ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সভা আহ্বান করেছিল। সেখানে পাঁচ সহযোগী সদস্যের মধ্যে দু'জনই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সংসদ সদস্য জুগল কিশোর সিং। ন্যাশনাল কনফারেন্সের ডাঃ ফারুক আবদুল্লাহ, এমপি হাসনাইন মাসুদি, এবং মহম্মদ আকবর অংশ নেননি।












Click it and Unblock the Notifications