দিল্লির দূষণে ব্যাহত রেল ও বিমান পরিষেবা, আজও ভয়ানক বিষাক্ত বাতাস
দিল্লির বাতাসে এখন বিষ। দিন কয়েকের চিত্র মঙ্গলবারেও বদলালো না। এদিন সকালেও একই পরিস্থিতি থাকল রাজধানীতে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকল চারপাশ৷ দেরিতে চলল দূরপাল্লার ট্রেন। ঘুরিয়ে দেওয়া হল বিমানের মুখ।
দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি৷ মঙ্গলবার সকালেও বাতাসের গুণগত মান অত্যন্ত বিপজ্জনক ছিল৷ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (AQI) এদিন ৪৯৪ সূচকে রয়েছে। ফলে বিমান ও ট্রেন চলাচলে সমস্যা এদিও থাকল। আটটির বেশি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।

২২ টি ট্রেন দেরিতে চলেছে। মঙ্গলবার আরও নটি ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। দিল্লি, অমৃতসর, চণ্ডীগড়ের আকাশ কুয়াশায় ঢাকা। ফলে বিমান পরিষেবার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। বিমান দেরিতে ওঠানামা করছে৷ কখনও বিমান বাতিলও করা হচ্ছে। এদিন বাতাসের গুণগত মান অত্যন্ত বিপজ্জনক স্তরে রয়েছে।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) অনুসারে, রাজধানীতে সকাল আটটা পর্যন্ত ৪৮৮ ছিল বাতাসের গুণমান সূচক। শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। এই কথাও জানা গিয়েছে। কালিন্দী কুঞ্জ এবং ওখলা ব্যারাজের কাছে নদীর কিছু অংশে ঘন বিষাক্ত ফেনা ভাসছে। দূষণের কারণেই এই ঘটনা।
সকাল সাড়ে আটটা পর্যন্ত, আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ৫০০। বাওয়ানা ৫০০, সিআরআরআই মথুরা রোড ৫০০, ডিটিইউ ৪৯৪, দ্বারকা সেক্টর ৪ - এ ৪৯৪ মাত্রা দেখা যায়। এছাড়াও নরেলাতে ৫০০, উত্তর ক্যাম্পাসে ৪৯৪ , পাঞ্জাবি বাগে ৪৯৫, আরকে পুরমে ৪৯০, শাদিপুরে ৪৯৮ এবং ওয়াজিরপুরে ৪৯৮ মাত্রা ধরা পড়েছে বায়ুদূষণের।
বাতাসের মান খারাপ থাকার জন্য প্রাথমিক স্কলগুলিতে আগেই অনলাইন ক্লাস চালু হয়ে গিয়েছে। এবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও অনলাইন ক্লাস চালু করা হল। আপাতত ২২ নভেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস হবে।












Click it and Unblock the Notifications