দিল্লির সিআরপিএফ ব্যাটেলিয়ান করোনার উৎসস্থল হতে যাচ্ছে, দু’সপ্তাহে সংক্রমিত ১২২ জন জওয়ান
এবার করোনার কোপ গিয়ে পড়ল দিল্লির সিআরপিএফ ব্যাটেলিয়ানে। গত দু’সপ্তাহে এই এখানে ১২২ জন জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়েছে। সরকারিভাবে জানা গিয়েছে, আরও ১০০ জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে। এ বিষয়টি নজরে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মন্ত্রকের পক্ষ থেকে সিআরপিএফ প্রধানকে পরিস্থিতি বিশ্লেষণ করতে বলা হয়েছে যার কারণে সংক্রমণ ছড়িয়েছে।

করোনায় মৃত্যু হয়েছে ৫৫ বছরের সিআরপিএফ জওয়ানের
জানা গিয়েছে, পূর্ব দিল্লির ময়ূর বিহার ফেস-৩-এ আধাসেনার ৩১ ব্যাটেলিয়ানরা থাকেন। শেষ কয়েকদিনে এই ব্যাটেলিয়ানে সাংঘাতিকভাবে এই করোনার সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে এ সপ্তাহেই অসমের ৫৫ বছরের এক জওয়ান করোনায় মারা যান। শুক্রবার এই ব্যাটেলিয়ানের ১২ জন জওয়ানের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। কয়েক দিন আগেই এই ইউনিটের ৪৫ জন জওয়ান এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত জওয়ানদের রাজধানীর মন্দাওয়ালিতে চিকিৎসা চলছে।

সিআরপিএফের স্বাস্থ্য ইউনিট থেকেই সংক্রমণ
এ মাসের প্রথমদিকে যে জওয়ানরা করোনা সংক্রমিত হয়েছিলেন তাঁদের চিকিৎসার জন্য প্যারামেডিক ইউনিট নিয়ে আসা হয়েছিল, বাকি জওয়ানদের বিশ্বাস সেই ইউনিটের নার্সদের কাছ থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ব্যাটেলিয়ানে যোগ দেওয়ার পর ১৭ এপ্রিল এক জওয়ানের মধ্যে করোনা সংক্রমণ দেখা যায় ও ২১ এপ্রল রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ এপ্রিল ন'জন সিআরপিএফ জওয়ানের রিপোর্ট পজিটিভ পাওয়া যায় এবং তার পরের দিন ১৫ জন সংক্রমিত হয়।

প্রত্যেকটি ডিউটি গাড়িতে স্যানিটাইজার মেশিনের দাবি
দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও যানবাহন দাবি করা ছাড়াও সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত সংস্থাগুলির উচিত প্রত্যেকটি ডিউটি গাড়িতে স্যানিটাইজার মেশিন স্থাপনের বিষয়টি নিশ্চিত করা, যাতে জওয়ানরা ডিউটিতে থাকাকালীন নিজেরাই স্যানিটাইজ করতে পারে। শনিবার সকাল পর্যন্ত দেশে একদিনে সংক্রমণ হয়েছে ২,২৯৩ জন। মোট করোনা সংক্রমণ দাঁড়ালো ৩৭,৩৩৬ জন। কমপক্ষে ১,২১৮ জন মানুষ মারা গিয়েছে। করোনা প্রভাব পড়েছে দিল্লির ওপরও, এখানে সংক্রমণের সংখ্যা ৩,৭৩৮টি ও ৬১টি মৃত্যু হয়েছে এই রোগে।












Click it and Unblock the Notifications