নিষেধ উড়িয়ে বাজি ফাটিয়ে দিওয়ালি পালন, দিল্লির বাতাসের মান সঙ্কটজনক
নিষেধ উড়িয়ে বাজি ফাটিয়ে দিওয়ালি পালন, দিল্লির বাতাসের মান সঙ্কটজনক
দেশজুড়ে দিওয়ালি উৎসব উদযাপনের পাশে ছিল দিল্লি। আলোর উৎসবে সব নিষেধাজ্ঞাই যেন হাওয়া হয়ে গেল। দিওয়ালি উদযাপনে জাতীয় রাজধানীতে ফাটল একের পর এক বাজি আর তার ফল মিলল হাতেনাতে। দিল্লিতে বায়ু দূষণের অবস্থা 'খুবই করুণ’ বিভাগে রয়েছে। শুক্রবার সকালে দিল্লির বায়ুর মান সূচক (একিউআই) ছুঁয়েছে ৬০০–তে। এছাড়াও পূর্ব দিল্লি, গাজিয়াবাদ ও নয়ডা সহ একাধিক এলাকায় শুক্রবার সকালে ৮০০–তে পৌঁছেছে বায়ুর মান। এর আগেও আতসবাজি পোড়ানো, প্রতিকূল আবহাওয়া ও প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে দিল্লিতে এর আগেও চূড়ান্ত বাজে বায়ু দূষণের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

দিল্লির একিউআই
সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ও ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর) অনুযায়ী, দিল্লির একাধিক এলাকায় একিউআই ৪০০ ছিল এবং বায়ুর মান খুবই খারাপ বিভাগে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকেছে। দিল্লি ও তার আশেপাশের এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে অনেক মানুষেরই গলার সমস্যা এবং চোখ থেকে জল বেরনোর সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন (এনসিআর) গুরুগ্রাম ও নয়ডায় খুব খারাপ বায়ু দূষণের বিভাগে রয়েছে, এই দুই জায়গার একিউআই যথাক্রমে ৩৮৯ ও ৩৮৫। সফর এ প্রসঙ্গে বলেছে, 'খুব শান্ত স্থানীয় দিল্লির বাতাসের অবস্থা সামান্য বায়ুচলাচল সহ আগামী তিন দিনের জন্য প্রত্যাশিত যা দূষকদের জন্য প্রতিকূল হবে।' ৬ নভেম্বর পর্যন্ত দিল্লির পিএম ২.৫ ঘনত্ব খুব খারাপ বিভাগের উপরের প্রান্তে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা
প্রসঙ্গত, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি ফাটানো নিষিদ্ধ থাকলেও, দক্ষিণ দিল্লির লাজপত নগর, উত্তর দিল্লির বুরারি, পশ্চিম দিল্লির পশ্চিম বিহার এবং পূর্ব দিল্লির বাসিন্দারা জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা বাজতে না বাজতেই এইসব এলাকায় বাজি ফাটানো শুরু হয়ে যায়। গুরুগ্রাম এবং ফরিদাবাদ থেকে উচ্চ তীব্রতার শব্দবাজি ফাটানোর খবরও সামনে এসেছে। দিল্লি সরকারের মত হরিয়ানা সরকারও সরকারও রাজধানী সংলগ্ন ১৪ টি জেলায় যেকোনও ধরনের বাজি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

দিল্লির আবহাওয়া সঙ্কটজনক
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দিল্লির আবহাওয়া সঙ্কটজনক। বাজি, খড় পোড়ানো ও অন্যান্য নানান উৎস থেকে নির্গত ধোয়া একত্রে মিলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। রাত থেকে দিল্লির বাতাসের গুণমান খারাপ থেকে খুব খারাপ জায়গায় চলে যেতে পারে। গত বছরের তুলনায় এ বছর দিল্লিতে কম বাজি ফাটলেও দূষণের একিউআই শুক্রবারের মধ্যে ৫০০ ছুঁয়ে ফেলবে।

আশঙ্কা ছিল আগে থেকেই
প্রসঙ্গত, দিওয়ালির আগেই দিল্লির দূষণের মাত্রা বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। তার মধ্যে সবচেয়ে খারাপ হাওয়া জাতীয় রাজধানীর নয়ডায়। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৫২৬ ছিল। রাজধানীর পুসা রোড এলাকার একিউআই ছিল ৫০৫। দিওয়ালির পর হাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছিল সফর।












Click it and Unblock the Notifications